ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে পৌঁছেছে আরো ২০০ টন ভারতীয় অক্সিজেন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-৭-২০২১ দুপুর ১২:২৭

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে করোনা মোকাবেলায় ভারত থেকে আরো ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) এসেছে। বুধবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে অক্সিজেন বহনকারী ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেসের আরেকটি ট্রেন এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব।

অক্সিজেন এক্সপ্রেসের ১০টি কনটেইনারে আসা তরল মেডিকেল অক্সিজেন এই স্টেশন থেকে আনলোড করে আগের মতোই সড়কপথে ঢাকায় আনা হবে। চলমান করোনা মোকাবেলায় দেশের হাসপাতালগুলোয় এ অক্সিজেন সরবরাহ করা হবে।

এর আগে গত রোববার (২৫ জুলাই) একটি ট্রেনে রেলপথে বাংলাদেশে প্রথম ২০০ টন অক্সিজেন আনে লিন্ডে বাংলাদেশ।

জামান / জামান

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান

দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের

বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ

রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

ডিসেম্বরের মধ্যে টি+১ ও স্ক্রিপ্ট নেটিং চালুর পরিকল্পনা

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার কারণ জানালেন তার উপদেষ্টা

রোহিঙ্গা সংকট ও বঙ্গোপসাগরে জ্বালানি অনুসন্ধানে বিনিয়োগের আহ্বান

ফ্রান্স আন্তর্জাতিক বিষয়গুলোকে পরস্পরবিরোধী জোটের সংঘাত হিসেবে দেখে না