ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে ১ কোটি টাকা দেবে এফবিসিসিআই
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রোববার (৯ এপ্রিল) দুপুরে বঙ্গবাজারে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ ঘোষণা দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এগিয়ে আসতে দেশের সব ব্যবসায়ীর প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, আমি দেশের বাইরে ছিলাম। গতকাল সকালে ওমরাহ শেষে দেশে এলাম। আমাদের সংগঠনের সহ-সভাপতি এর আগেও এখানে এসেছেন। এ ঘটনা ব্যবসায়ীদের জন্য খুবই দুঃখজনক। এখানকার ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ব্যবসা করেন রোজার মাসে। এফবিসিসিআই সভাপতি বলেন, মার্কেটটির একটা স্থায়ী সমাধান দরকার। দোকান মালিক সমিতিকে আহ্বান জানাবো, এটার একটা ব্যবস্থা করার জন্য। প্রয়োজনে এফবিসিসিআই পাশে থাকবে।
তিনি আরও বলেন, সব ব্যবসায়ীকে আহ্বান জানাবো তাদের পাশে দাঁড়ানোর জন্য। ব্যবসায়ীরা পাশে দাঁড়ালে সাধারণ মানুষও তাদের পাশে দাঁড়াবে।
এমএসএম / এমএসএম
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার