আ.লীগ এখন সন্ত্রাসী সরকারে পরিণত হয়েছে : মির্জা ফখরুল
আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার এখন সম্পূর্ণভাবে সন্ত্রাসী সরকারে পরিণত হয়েছে। জনগণ আন্দোলনের মধ্য দিয়ে এর জবাব দেবে।
সোমবার (১০ এপ্রিল) রাজধানীর রামপুরায় একটি হাসপাতালে ভর্তি সন্ত্রাসী হামলায় আহত নাটোর সদর থানা বিএনপির নেতা আবুল হোসেনকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, পুলিশের ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ আক্রমণ করে। আহত আবুল হোসেন নাটোর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক, তাকে একা পেয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। তার পা দুটো ভেঙে দেয়, সত্যিকার অর্থে পুলিশ তাকে রক্ষা না করলে মেরেই ফেলত। তাদের লক্ষ্যই ছিল হত্যা করা।
নাটোরে আওয়ামী লীগ ভয়াবহ সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এর আগে সেখানে সাবেক মন্ত্রী দুলু সাহেবের ওপর হামলা করেছে। শুধু নাটোর নয়, পরবর্তীতে খুলনা, হবিগঞ্জ, নোয়াখালীসহ সারা দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে।
গত শুক্রবার ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিএনপির কর্মসূচিতে হামলা করা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা মুখে এক কথা বলেন, আর কাজে করেন আরেকটা। তারা মুখে বলবে গণতন্ত্রের কথা, ছাড় দেওয়ার কথা। তারা ছাড় দেওয়ার কে? এটা তো আমাদের সাংবিধানিক অধিকার। আর যখনই এই সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে যাই, তখন তারা বল প্রয়োগ করে নির্যাতন করে, সন্ত্রাসী করে হত্যার চেষ্টা করবে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গ্রেপ্তার করবে। এটা কখনো এই দেশের মানুষ অতীতে মেনে নেয়নি, আগামীতেও নেবে না।
এমএসএম / এমএসএম
অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা