প্রসংশায় ভাসছে পাবেলের 'সোনা বন্ধুরে’
কণ্ঠশিল্পী জাহেদ পারভেজ পাবেল। জনপ্রিয় সুপারহিট গান ‘বুক চিন চিন’ এর পর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তৈরি হয়েছে ‘সোনা বন্ধুরে’। ঈদের পরদিন ২২ জুলাই গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
ইতোমধ্যে গানটি ইউটিউব ও টিকটকে বেশ সাড়া ফেলছে। গানটির কথা লিখেছে যৌথভাবে নাসিফ ও জুয়েল মোর্শেদ। আদিব ও জুয়েল মোর্শেদের যৌথ সুরে গানটির সংগীতায়োজন করেছেন আদিব। র্যাপ করেছেন র্যাপস্টা দাদু। মডেল হিসেবে পারফর্ম করেছেন হামজা ও শাকিলা পারভিন। গানটির ভিডিও ধারণ করা হয়েছে কেরানীগঞ্জের বিভিন্ন লোকেশনে। গানটি পরিচালনা করেছেন রাজ বিশ্বাস।
গান প্রসঙ্গে পাবেল বলেন, ‘বুক চিন চিন’ এর পর ‘সোনা বন্ধুরে’ আমার নতুন ধামাকা এবং এটা আমার মৌলিক গান। গানটির মধ্যে বেশ মজা আছে এবং ভিডিওটিও মজার ও কালারফুল করার চেষ্টা করেছি। আশা করছি ‘বুক চিন চিন’ এর মতই গানটাকেও মানুষ একইভাবে ভালোবাসবে। ইতোমধ্যে বেশ সাড়া পাচ্ছি টিকটক ও ইউটিউবে। কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় বড় ভাই ও মেন্টর জুয়েল মোর্শেদ এবং প্রিয় মানুষ ও ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ দাদার প্রতি।
এমএসএম / এমএসএম
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
Link Copied