বাবা হারালেন তাহসান
জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের বাবা সানাউর রহমান খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নিজের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাহসান গণমাধ্যমকে বলেন, রাতে হঠাৎ করে বাবার শরীর বেশি খারাপ হয়ে যায়। এরপর হাসপাতালে নেওয়ার প্রস্ততি নিতে নিতেই বাবা চলে গেলেন। বাবার জন্য সবাই দোয়া করবেন। ওনার দাফনের বিষয়ে পরে জানানো হবে।
দীর্ঘদিন ধরেই সানাউর রহমান খান অসুস্থ ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে বাসায় নেওয়া হয়।
এমএসএম / এমএসএম
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
Link Copied