চুক্তিভঙ্গের অভিযোগে রাজ-শিল্পাকে ৩ লাখ টাকা জরিমানা
আরো বিপাকে পড়েছেন পর্নোকাণ্ডে গ্রেফতার রাজ কুন্দ্রা এবং অভিনেত্রী শিল্পা শেঠি। এবার ব্যবসায়িক চুক্তিভঙ্গের অভিযোগে তাদের তিন লাখ ভারতীয় রুপি জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। ভিয়ান ইন্ডাস্ট্রিজকেও জরিমানা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ভিয়ান ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে তদন্ত চালায় সেবি, তারই ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে। জানা গেছে, ২০১৫ সালে চার ব্যক্তিকে ৫ লাখ টাকার শেয়ার বিতরণ করে ভিয়ান ইন্ডাস্ট্রিজ। শেয়ার বিতরণের ক্ষেত্রে নীতিবিরুদ্ধ কাজের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তারপরই তদন্তে নামে সেবি।
পর্নো ছবি বানানোর অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার হন রাজ কুন্দ্রা। এরপর থেকে একের পর এক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত মঙ্গলবার তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায় আদালত। রাজের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু বুধবার ওই আবেদন খারিজ করে দেয় মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত।
জামান / জামান
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী