রাজধানীর সড়কে গাড়ির চাপ : বেড়েছে জনচলাচল
সরকার ঘোষিত কঠোর লকডাউনের সপ্তম দিনে রাজধানীর বিভিন্ন সড়কে বেড়েছে যানবাহনের চাপ, বেড়েছে সাধারণ মানুষের চলাচল। মহামারীর বিস্তার ঠেকাতে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মানায় এখনো অনীহা দেখা যাচ্ছে মানুষের মাঝে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাজধানীর রামপুরা, মালিবাগ, মৌচাক, শান্তিনগর, বেইলী রোড, বিজয়নগর, কাকরাইল, নয়াপল্টনের সড়ক ও তার আশপাশের এলাকায় আগের দিনের চেয়ে বেশি প্রাইভটকার চলতে দেখা গেছে। পাশাপাশি বিভিন্ন চেকপোস্টে পুলিশের জিজ্ঞাসাদের মুখোমুখি হতে হচ্ছে চলাচলকারীদের।
বেইলী রোডের এক বাসিন্দা জানান, এক সপ্তাহের মধ্যে এত প্রাইভেটকার রাস্তায় দেখিনি। সকালে শান্তিনগরের বাজার করতে গিয়ে রাস্তায় যানবাহনের ভিড় দেখে মনে হয়েছে লকডাউন উঠে গেছে।
শান্তিনগরে রাস্তার পাশে টিসিবির ন্যায্যমূল্যের তেল কিনতে লাইনে দাঁড়িয়ে অনেক নারী-পুরুষ। তারা জানালেন, বাজারে তেলের দাম চড়া বলেই এই লাইনে দাঁড়ানো।
কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁর মোড়ে চেকপোস্টে প্রাইভেটকার থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে পুলিশকে। বাইরে বেরোনোর সঠিক কারণ ও স্বাস্থ্যবিধি না মানায় অনেককে জরিমানাও গুনতে হয়েছে।
মালিবাগ, মৌচাক, রামপুরার ব্যস্ত সড়কে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রাইভেটকার, পণ্যবাহী ট্রাক, কভার্ডভ্যান, অ্যাম্বুলেন্স, রিকসার কারণে মাঝেমধ্যে যানজটও সৃষ্টি হতে দেখা গেছে।
মিরপুরের বিভিন্ন অলিগলির পাশাপাশি প্রধান সড়কেও মানুষের জটলা বাড়তে দেখা গেছে। রূপনগর, পল্লবী এবং পার্শ্ববর্তী এলাকায় দেখা যায়, নিত্যপণ্যের দোকান ও হোটেল-রেস্তোরাঁ ছাড়া অন্যান্য দোকানে শাটারের একাংশ খোলা রেখে বেচা-কেনা চলছে।
পুরান ঢাকার আজিমপুর, লালবাগ, কেল্লার মোড়, বকসীবাজার ও পলাশীর অলিগলিতে মানুষ, ব্যক্তিগত গাড়ি, রিকসা অনেক বেশি চলাচল করতে দেখা গেছে। ওই সব এলাকায় সকালের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেও থেমে ছিল না মানুষের বের হওয়া। আজিমপুর চৌরাস্তায, বকসীবাজার, চাঁনখারপুলে পুলিশের উপস্থিতি দেখা গেলেও ছিল না কোনো তৎপরতা।
কারওয়ান বাজার, তেজগাঁও ও মহাখালী এলাকায়ও রাস্তায় গাড়ির চলাচল অন্যদিনের চেয়ে বেশি দেখা গেছে। অনেককে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হচ্ছে। তেজগাঁওয়ের বিজি প্রেসের সামনে রাস্তার দুই দিকেই পুলিশের চেকপোস্ট রয়েছে। যৌক্তিক কারণ দেখাতে না পারলে মামলা ও জরিমানা গুনতে হচ্ছে সেখানে।
জামান / জামান
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ