ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোরশেদ আলম আর নেই


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯-৭-২০২১ বিকাল ৬:৫
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোরশেদ আলম (ফাইল ছবি)
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোরশেদ আলম (ফাইল ছবি)

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোরশেদ আলম মারা গেছেন। গতকাল বুধবার সকাল ১০টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খোরশেদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন ও টাফটস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯২ সালের ২০ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে ছিলেন। খোরশেদ আলম একজন ভাষা সৈনিক। তিনি ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নিউ ইংল্যান্ড প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে স্বাধীনতা যুদ্ধের পক্ষে কাজ করেন। তিনি ১৯৫৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন।

চট্টগ্রাম, ময়মনসিংহ ও পাবনার জেলা প্রশাসকের দায়িত্ব পালন পাশাপাশি পেশাগত জীবনে খোরশেদ আলম তথ্য, স্থানীয় সরকার, যোগাযোগ, শিল্প, বাণিজ্য ও অর্থ সচিব এবং তুরস্কের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে যোগদানের আগে তিনি মুখ্য অর্থ সচিবের দায়িত্বে ন্যস্ত ছিলেন। খোরশেদ আলম ১৯৩৫ সালের ১৫ জানুয়ারি নরসিংদী জেলার রামনগরে জন্মগ্রহণ করেন। তিনিই প্রথম বাংলাদেশ ব্যাংকে মুদ্রানীতি কমিটি গঠন ও পরিচালনা করেন। তার মৃত্যুতে বর্তমান গভর্নর ফজলে কবির গভীর শোক প্রকাশ করে বলেন, খোরশেদ আলম আর্থিক খাতের কর্ণধার হিসেবে এদেশে অনন্য ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকসহ সমগ্র ব্যাংক পরিবার গভীর শোক প্রকাশ করছে।

সাদিক পলাশ / সাদিক পলাশ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?

জনগণের সচেতনতার মাধ্যমে শহরকে ক্লিন ঢাকা করা হবে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র

মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ; নতুন স্থাপনা উদ্বোধনকালে আনসার-ভিডিপি মহাপরিচালক

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু আজ থেকে

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

মন্ত্রিপরিষদ পুনর্বণ্টনে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন