ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন মাহবুবুর রহমান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৫-২০২৩ দুপুর ১:২

৬ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির নেতা ও সাবেক সেনাপ্রধান লে. জে. (অব) মাহবুবুর রহমান। শুক্রবার (৫ মে) তাকে রাজধানীর সিএমএইচ হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়।

শনিবার(৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুবুর রহমানের স্ত্রী আনারকলি ফরহাদ বানু নাগিনা আমিন।

তিনি বলেন, উনার কিছু শারীরিক অসুস্থতা ছিল তাই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এখন ভালো আছেন। গতকাল বাসায় নিয়ে আসা হয়েছে। এখন বাসায় রেস্টে আছেন।

গত ৩০ এপ্রিল রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় মাহবুবুর রহমানকে। তখন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, মাহবুবুর রহমান হার্ট ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তাকে সিএমএইচ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে।

মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয়। ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের পরেই বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন সাবেক এই সেনাপ্রধান। কিন্তু বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। মাহবুবুর রহমানের স্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীরের বড় বোন।

মাহবুবুর রহমান ১৯৯৬ সালের ২০ মে বাংলাদেশ সেনাবাহিনীর দশম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৩ ডিসেম্বর ১৯৯৭ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। সেনাবাহিনী থেকে অবসরের পর বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে দিনাজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য হওয়ার পর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরও দায়িত্ব পালন করেন মাহবুবুর রহমান

এমএসএম / এমএসএম

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল

পাপেট শিল্পের অগ্রদূত মুস্তাফা মনোয়ারের প্রয়াণ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গভীর শোক

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ