বিয়ের পিঁড়িতে বসা হলো না প্রসূনের
এই সময়ের অভিনেত্রী প্রসূন আজাদের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল কোরবানির ঈদের পরই। সেই অনুযায়ী সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু কঠোর বিধিনিষেধের কারণে থমকে যায় সব আয়োজন। এলো না প্রসূনের সেই শুভক্ষণ।
দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক ব্যবসায়ী ফারহানের প্রসূনের বাগদান সম্পন্ন হয় গত ১২ জুন। এরপরই দুই পরিবারের আলোচনায় ঠিক হয় কোরবানির ঈদের একদিন পরে অর্থাৎ ২৩ জুলাই বিয়ের অনুষ্ঠান হবে । কিন্তু সেদিন থেকেই সরকার কঠোর বিধিনিষেধে ঘোষণা দেওয়ায় বিয়ের আয়োজন স্থগিত করা হয়।
এ বিষয়ে প্রসূন আজাদ বলেন, আমার বাবা-মা দুজনই আইনশৃঙ্খলা বাহিনীতে কর্মরত। সরকারি আদেশের কারণে বিধিনিষেধের নিয়ম ভেঙে তারা বিয়ের আয়োজন করতে চান না। তারা তাদের ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলছেন। যদি অনুমতি পান তাহলে দ্রুতই বিয়ে হবে।
কবে নাগাদ বিয়ের আনুষ্ঠানিক হতে পারে? জানতে চাইলে প্রসূন বললেন, সবাই বলে শুভ কাজ যত দ্রুত করাটাই ভালো। সত্যি বলতে কি, বিয়ের অনুষ্ঠান নিয়ে আমরা টেনশনের মধ্যে আছি। ভাবছি বাবাকে বলবো, কোনো আনুষ্ঠানিকতার দরকার নেই। আত্মীয়-স্বজন ছাড়াই দুজন নামাজ পড়ে বিয়ে করে ফেলার অনুমতি দেন।
প্রসূন আজাদ মিডিয়া পথচলা শুরু করেন ২০১২ সালের লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে। এরপর টানা কাজ করলেও ২০১৬ সাল থেকে নিজেকে গুটিয়ে নেন। নাটকে হয়ে পড়েন অনিয়মিত। এরমধ্যে তিনি নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, রাশিদ পলাশের ‘পদ্মপুরা’ ও জায়েদ রেজওয়ানের ‘মৃত্যুপুরী’ চলচ্চিত্রে অভিনয় করেন।
প্রীতি / প্রীতি
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী