ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সিনোফার্মের ৩০ লাখ ডোজ টিকা ঢাকায়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৭-২০২১ দুপুর ২:২

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চীনের সিনোফার্মের আরো ৩০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। বিমান বাংলাদেশের আলাদা তিনটি ফ্লাইটে বৃহস্পতিবার রাতে টিকাগুলো দেশে আসে। শুক্রবার (৩০ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের তিনটি ফ্লাইটে মোট ৩০ লাখ ডোজ টিকা ঢাকায় এসেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় প্রথম ফ্লাইটে ১০ লাখ ডোজ টিকা নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে একটি বিমান। এরপর রাত সোয়া ১টায় আরো ১০ লাখ টিকা পৌঁছায়। তৃতীয় ফ্লাইটটি আরও ১০ লাখ টিকা নিয়ে রাত সোয়া ৩টায় ঢাকায় অবতরণ করে। সব মিলিয়ে এই চালানে ৩০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

শামসুল হক বলেন, সিনোফার্ম থেকে আসা এসব টিকা গাজীপুরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যারহাউজে রাখা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় সেখান থেকে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে টিকা পাঠানো হবে।

প্রসঙ্গত, চীনা কোম্পানিটির সঙ্গে ৩ কোটি ডোজ টিকা কেনার চুক্তি করা হয়েছে। সে মোতাবেক প্রথম দফায় ৩ জুলাই ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরো ২০ লাখ টিকা আসে। আর এ দফায় তিন চালানে এলো ৩০ লাখ ডোজ টিকা। এছাড়াও বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

জামান / জামান

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

জুলাই স্মৃতিস্তম্ভ' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ