ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার ওপর জোর দিতে হবে: বিজিএমইএ সভাপতি


মনজুর এ আজিজ photo মনজুর এ আজিজ
প্রকাশিত: ১৪-৫-২০২৩ রাত ৯:৩১

শিক্ষার্থীদেরকে চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জ্ঞান ও দক্ষতা দিয়ে সমৃদ্ধ করার ওপর জোর দিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। শনিবার ‘বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।

সভাপতি বলেন, এটি প্রায়শই লক্ষ্য করা যায়, যেসব ব্যক্তিরা বাস্তব জীবনে কর্মক্ষেত্রের সঙ্গে সংগতি না রেখে প্রথাগতভাবে শ্রেণিকক্ষের জ্ঞান অর্জন করেন, তাদেরকে বাস্তব জীবনে কাজের ক্ষেত্রে সেই শিক্ষাকে কার্যকরভাবে প্রয়োগ করতে বেগ পোহাতে হয়। তাই বাজারমুখী দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে চাকরির বাজারের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে মিল রেখে কোর্স ডিজাইন করার জন্য সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তিনি।

নিয়োগকর্তা এবং চাকরিপ্রার্থীদের মধ্যে সংযোগ স্থাপন ও উভয়ের চাহিদা মেটাতে একটি প্লাটফর্ম প্রদানের জন্য ঢাকায় বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ক্যাম্পাসে ক্যারিয়ার ফেস্টের আয়োজন করে বিইউএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (বিসিডিসি)। ক্যারিয়ার ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিইউএফটি বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান মো. শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, বিইউএফটি এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম মাহফুজুর রহমান, বিজিএমইএর সাবেক সহ-সভাপতিদ্বয় মো. মশিউল আজম (শজল) ও মোহাম্মদ নাছিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শত শত চাকরিপ্রার্থী মেলাটি পরিদর্শন করেছেন। মেলায় পোশাক প্রতিষ্ঠানসহ প্রায় ৪০টি প্রতিষ্ঠান আগ্রহীদের জন্য তাৎক্ষণিক নিয়োগ এবং অন-দ্য-স্পট ইন্টারভিউয়ের সুযোগ দেয়।

এমএসএম / এমএসএম

সৌর বিদ্যুতের মাধ্যমে সব ধরনের পণ্য উৎপাদন করছে ওয়ালটন

বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী

বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে: আইএমএফ

মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি খাত ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

বিশ্ববাজারে কমলো তেলের দাম

সংসারের হিসাব মেলাতে নিত্যদিনের খরচে কাটছাঁট

​৪৫০ কোটি ডলারের নতুন ঋণ পেতে ব্যাংককে আইএমএফের সঙ্গে দর-কষাকষিতে বাংলাদেশ

জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন

রিকশাচালক-মুচিরাও লেনদেন করতে পারবেন বাংলা কিউআর দিয়ে: গভর্নর

অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৪০ শতাংশ