মাসব্যাপী ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু টিসিবির
মাসব্যাপী কার্ডধারী এক কোটি পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার (১৪ মে) সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডা বৌদ্ধ মন্দিরের পাশে সিরাজমিয়া মডেল স্কুল মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই কার্যক্রমের আওতায় ১১০ টাকা লিটারে বোতলজাত সয়াবিন তেল এবং প্রতিকেজি চিনি ৭০ টাকায় বিক্রি করবে সরকারের এই বিপণন সংস্থা। পাশাপাশি ৭০ টাকায় মসুর ডালও বিক্রি করা হবে।
ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী টিসিবির কার্যক্রম পরিচালনা করা হবে। এর আওতায় এক জন ফ্যামিলি কার্ডধারী ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
এমএসএম / এমএসএম
সৌর বিদ্যুতের মাধ্যমে সব ধরনের পণ্য উৎপাদন করছে ওয়ালটন
বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী
বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে: আইএমএফ
মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি খাত ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ
বিশ্ববাজারে কমলো তেলের দাম
সংসারের হিসাব মেলাতে নিত্যদিনের খরচে কাটছাঁট
৪৫০ কোটি ডলারের নতুন ঋণ পেতে ব্যাংককে আইএমএফের সঙ্গে দর-কষাকষিতে বাংলাদেশ
জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ
চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন
রিকশাচালক-মুচিরাও লেনদেন করতে পারবেন বাংলা কিউআর দিয়ে: গভর্নর