আগামীকাল বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোরশেদ আলমের জানাজা
আগামীকাল শনিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোরশেদ আলমেরর জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। তিনি গত বুধবার (২৮ জুলাই) সকাল ১০টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
খোরশেদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন ও টাফটস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯২ সালের ২০ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে ছিলেন। খোরশেদ আলম একজন ভাষাসৈনিক। তিনি ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নিউ ইংল্যান্ড প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে স্বাধীনতাযুদ্ধের পক্ষে কাজ করেন।
তিনি ১৯৫৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন। চট্টগ্রাম, ময়মনসিংহ ও পাবনার জেলা প্রশাসকের দায়িত্ব পালন পাশাপাশি পেশাগত জীবনে খোরশেদ আলম তথ্য, স্থানীয় সরকার, যোগাযোগ, শিল্প, বাণিজ্য ও অর্থ সচিব এবং তুরস্কের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে যোগদানের আগে তিনি মুখ্য অর্থ সচিবের দায়িত্বে ন্যস্ত ছিলেন।
খোরশেদ আলম ১৯৩৫ সালের ১৫ জানুয়ারি নরসিংদী জেলার রামনগরে জন্মগ্রহণ করেন। তিনিই প্রথম বাংলাদেশ ব্যাংকে মুদ্রানীতি কমিটি গঠন ও পরিচালনা করেন।
তার মৃত্যুতে বর্তমান গভর্নর ফজলে কবির গভীর শোক প্রকাশ করে বলেন, খোরশেদ আলম আর্থিক খাতের কর্ণধার হিসেবে এ দেশে অনন্য ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকসহ সমগ্র ব্যাংক পরিবার গভীর শোক প্রকাশ করছে।
জামান / জামান
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ