ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নতুন করে আরও ২ দিনের কর্মসূচি দিলো বিএনপি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৫-২০২৩ দুপুর ১:১৮

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি আদায়ে আরও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

রিজভী বলেন, উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের আজ্ঞাবহ পুলিশি হয়রানি, গ্রেপ্তার, গায়েবি মামলা, বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি বাস্তবায়নে ঢাকা ছাড়া দেশব্যাপী সব মহানগরে বিএনপির উদ্যোগে ২৩ ও ২৮ মে পদযাত্রা হবে।

২০১৪ ও ২০১৮ এর মতো ভোট চুরি করে ক্ষমতায় যাওয়া এবার আর হচ্ছে না উল্লেখ করে রিজভী বলেন, তাই আবোল-তাবোল বলছেন সরকার প্রধান। কোনো কূটকৌশল আর কাজে আসছে না। বর্তমান সরকারের ক্ষমতায় টিকে থাকার দিন শেষ। তাই নতুন করে অসংলগ্ন কর্মকাণ্ড করছে। গ্রেপ্তার ও গায়েবি মামলায় মেতে উঠেছে। 

দেশী-বিদেশি অঙ্গনে সবাই জেনে গেছে ক্ষমতাসীনরা আবারও একতরফা নির্বাচনের দিকে পা বাড়াচ্ছে বলে দাবি করেন রিজভী। 

তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে খেই হারিয়েছে সরকার। তাদের কাছে এখন আর ভোটাধিকার ও নির্বাচন নিরাপদ নয়।

সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস প্রমুখ।

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন