ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

গেন্দা ফুলের পর বাদশাহর পানি পানি গানে নাচবেন জ্যাকলিন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৫-২০২১ দুপুর ১১:৪৬

বছরখানেক আগেই এক গান দিয়ে মাতিয়ে দিয়েছেন তারা। বাদশাহ ছিলেন গানের শিল্পী। জ্যাকলিন ফার্নান্দেজ ঝড় তুলেছিলেন বাঙ্গারী নারীর সাচে বাহারি নাচে। বলছি তুমুল জনপ্রিয় ও আলোচিত ‘গেন্দা ফুল’ গানের কথা। বহুল প্রচলিত গানটি নতুন করে গেয়ে অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন বাদশাহ।

গেল বছর গানটি প্রকাশ হতেই সাড়া পড়ে যায় ইউটিউবে। বর্তমানে গানটির টোটাল ভিউ ৫৫০ মিলিয়ন। ‘গেন্দা ফুল’-এর দারুণ এই সাফল্যের পর ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছেন গায়ক ও অভিনেত্রীর এ জুটি। এবার তারা হাজির হচ্ছেন ‘পানি পানি’ শিরোনামের গান নিয়ে।

গানটি লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন বাদশাহ নিজেই। রাজস্থানের অসাধারণ লোকেশনে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গানটির শুটিং শেষ হয়। সম্প্রতি জ্যাকুলিন গানটির একটি পোস্টার তার ইনস্টাগ্রাম আইডিতে শেয়ার করেছেন। সেই পোস্টে বাদশাহ কমেন্ট করে জানান, ‘রানী আবারো ফিরছে।’

পোস্টটিতে শুধুমাত্র বাদশাহই নন, অভিনেত্রীর হাজারো ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন নতুন গানের জন্য।

প্রসঙ্গত, জ্যাকুলিন ফার্নান্দেজ বর্তমানে প্রস্তুত হচ্ছেন তার আসন্ন সিনেমা ‘বচ্চন পান্ডে’র শুটিংয়ের জন্য। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন অক্ষয় কুমার। দিনকয়েক পরই ‘ভূত পুলিশ’ নামের অন্য আরো একটি হরর ঘরনার সিনেমায় তার দেখা মিলবে।

এমএসএম / জামান

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে