ভোগান্তি আর অতিরিক্ত ভাড়ায় ঢাকায় ঢুকছে মানুষ
আগামীকাল রোববার (১ আগস্ট) থেকে গার্মেন্টস ও অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান খুলছে। এ কারণে আজ শনিবার দেশের বিভিন্ন জেলার মানুষ কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন। সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে রাজধানীতে ফেরা মানুষকে পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। সেইসঙ্গে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। আজ শনিবার (৩১ জুলাই) দেশের দক্ষিণ অঞ্চলের প্রবেশপথ ঢাকার বাবুবাজার ব্রিজের আশপাশের এলাকায় এ চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, রিকশা ও পিকআপ ভ্যানে করে মানুষ রাজধানীতে ঢুকছে। দলে দলে হেঁটেও ঢাকায় ঢুকছে মানুষ।
রামপুরার একটি গার্মেন্টসে চাকরি করেন কাউসার আহমেদ। আজ ঢাকায় ফেরাদের একজন তিনি। তিনি বলেন, আগামীকাল (১ আগস্ট) থেকে গার্মেন্টস খুলবে। চাকরি বাঁচাতে মাদারীপুর থেকে লকডাউনের মধ্যেই ঢাকায় ফিরতে হচ্ছে। লকডাউন চলছে, তাই রাস্তায় বাস নেই। ছোট ছোট গাড়িতে ভেঙে ভেঙে এসেছি। ভোগান্তি ও ভাড়া দুটোই বেশি গেছে।
আব্দুর রাজ্জাক নামের আরেকজন বলেন, গ্রামের বাড়ি ফরিদপুর থেকে ঢাকায় ফিরলাম। সরকার যে লকডাউন দিয়েছে তা পালন হলো কোথায়? আমরা যারা গার্মেন্টসে বা কারখানায় চাকরি করি আমাদের বলা হয়েছিল আগামী ৫ আগস্ট পর্যন্ত লকডাউন থাকবে। আর তত দিন আমাদের অফিসও (গার্মেন্টস) বন্ধ থাকবে। কিন্তু লকডাউন শেষের আগেই গার্মেন্টস খুলে দেওয়া হলো। সাধারণ শ্রমিকেরা কীভাবে ফিরবে? সেটা সরকার চিন্তা করল না। শ্রমিকদের সঙ্গে এটা একটা প্রহসনই হলো।
এমএসএম / জামান
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ