ব্রাশ করার পরপরই মাউথওয়াশ ব্যবহার খারাপ অভ্যাস
প্রতিদিন অন্তত দু’বার ব্রাশ করা দরকার তাতে দাঁতের স্বাস্থ্য ভালো থাকে। অনেকেই ঝকঝকে সাদা দাঁতের জন্য রোজ মাউথওয়াশ ব্যবহার করে থাকেন। তবে বিশেষজ্ঞদের মতে, দাঁত ব্রাশ করার পরপরই মাউথওয়াশ ব্যবহার একটি খারাপ অভ্যাস।
দাঁতের যে কোনো সমস্যায় ডাক্তার দেখিয়ে চিকিৎসা নেয়া উচিত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাউথওয়াশ ব্যবহার করা যেতে পারে। কিন্তু খুব দরকার না পরলে রোজ মাউথওয়াশ ব্যবহার করার কোন দরকার নেই।
যুক্তরাষ্ট্রের এনএইচএস অনুযায়ী, ফ্লোরাইড সমৃদ্ধ মাউথওয়াশ দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করে। কিন্তু ব্রাশ করার পরপরই মাউথওয়াশ সরাসরি ব্যবহার ঠিক নয়।
বিশেষজ্ঞদের মতে, দাঁত ব্রাশ করার পরপরই মাউথওয়াশ ব্যবহার করা খারাপ অভ্যাস। কারণ এর ফলে দাঁতে লেগে থাকা টুথপেস্টের ফ্লুরাইড ধুয়ে যায়। মাউথওয়াশে থাকা ফ্লোরাইডের পরিমাণ টুথপেস্টের চেয়ে অনেকটাই কম। তাই, দাঁত ব্রাশ করার পরে সরাসরি ফ্লুরাইড ব্যবহার করা মানে হল কম ফ্লোরাইডের যৌগ দিয়ে বেশি যৌগের ফ্লুরাইড ধুয়ে ফেলা।
স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন থেকে জানা যায়, ফ্লোরাইড দাঁতের দুর্বল এনামেল পুনর্গঠনে সহায়তা করে। দাঁতের এনামেলের খনিজের ক্ষয় ধীর করে। দাঁতের ক্ষয় কমায়। আর ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে।
শিকাগোর ‘ওয়েস্ট অ্যান্ড ডেন্টাল’ ক্লিনিকের তথ্যানুসারে, নিয়মিত মাউথওয়াশ ব্যবহার দাঁতের সাময়িক সমস্যা, ক্যাভিটি কমায় ও দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। দাঁত বিশেষজ্ঞদের মতে, মাউথওয়াশ ব্যবহার দাঁতের সংবেদনশীলতা, মুখের শুষ্কতা কমাতে কার্যকর।
প্রীতি / প্রীতি
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?