দেশ আন্তর্জাতিক মানের কোল্ড চেইন গড়ে তুলতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র
দেশে আন্তর্জাতিক মানের হিমাগার বা কোল্ড চেইন ব্যবস্থাপনা গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। এই লক্ষ্যে, রোববার ২১ মে, ২০২৩ যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের অর্থায়নে বাংলাদেম ট্রেড ফ্যাসিলিটেশন প্রজেক্ট বাস্তবায়নকারী সংস্থা ল্যান্ড ও’লেকস ভেনচার ৩৭ এর সাথে সমঝোতা চুক্তি করেছে বিএসসিএ।
যার আওতায় দেশের হিমাগার শিল্পে নিয়োজিত জনবলের কারিগরি দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ, বিদ্যমান হিমাগারগুলোর সক্ষমতা উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি হিমাগার ব্যবস্থাপনায় যুগোপযোগী বাণিজ্যিক কৌশল অনুসরণ এবং টেকসই ও লাভজনক হিমাগার শিল্প গড়ে তুলতে কাজ করবে দুই পক্ষ।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ) এর পক্ষ থেকে সমঝোতায় চুক্তিতে সই করেন সংগঠনটির সভাপতি এবং দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। ল্যান্ডস ও’লেকস ভেনচার ৩৭ এর পক্ষে চুক্তিতে সই করেন সংস্থাটির প্রকল্প পরিচালক মাইকেল জে. পার।
বিসিএসএ এর সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, এই উাদ্যোগের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিমাগারগুলোকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে। যা দেশে কৃষিপণ্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থায় আমুল পরিবর্তন নিয়ে আসবে।
আলুসহ অন্যান্য শাক-সবজি, ফলমুলের উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ এবং রপ্তানি সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ) জোরালোভাবে কাজ করছে বলে জানান মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সারাদেশে সুষম সরবরাহ ব্যবস্থা বাস্তবায়নে ভবিষ্যতেও উদ্ভাবনী ধরণা এবং কৌশল নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই ব্যবসায়ী নেতা।
সমঝোতা সাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ল্যান্ড ও’লেকস ভেনচার ৩৭ এর ডেপুটি চিফ অব পার্টি ফুয়াদ এম খালিদ হোসেন, সিনিয়র অ্যাডভাইজর মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজর নাবা নাশিত তারিক, টেকনিক্যাল কো-অর্ডিনেটর নাবিল খান প্রমুখ।
এমএসএম / এমএসএম
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার
জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন
Link Copied