৫০তম দিনে সড়ক-মহাসড়কে দূরপাল্লার বাস
চলমান লকডাউনে সবকিছু খোলা ও আন্তঃজেলা গণপরিবহন চালু থাকার পরেও বন্ধ ছিল দূরপাল্লার গণপরিবহন। লকডাউনের আদলে সরকার ঘোষিত কঠোর নিষেধাজ্ঞার ৫০তম দিনে এসে চালু হয়েছে দূরপাল্লার গণপরিবহন। সোমবার (২৪ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার গণপরিবহন চলাচল শুরু করেছে। এ ব্যাপারে রবিবার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাজধানীর মহাখালী থেকে ভোরে ছেড়ে গেছে অনেকগুলো বাস। টাঙ্গাইলের উদ্দেশেযাওয়া এক যাত্রী বলেন, অনেকদিন ঢাকায় ছিলাম। ব্যস্ততার কারণে যেতে পারেনি। এছাড়া বাসও বন্ধ ছিল। তাই এখন বাড়ি যাচ্ছি। বাস স্বাস্থ্যবিধি মেনেই চলছে।
সায়েদাবাদ থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়া এক যাত্রী বলেন, ঈদের সময় বাস বন্ধ ছিল। তাই গ্রামের বাড়ি যেতে পারিনি। এখন পরিবার নিয়ে যাচ্ছি। সায়েদাবাদের এক পরিবহন শ্রমিক বলেন, এতদিন দূরপাল্লার বাস না চলায় আমাদের প্রায় না খেয়ে থাকতে হয়েছে। তাই ঈদের সময় আনন্দ ছিল না। আজ বাস চলাচলে মনে হচ্ছে আমাদের মাঝে ঈদ চলে এসেছে। আমরা পরিবহন শ্রমিকরা অনেক খুশি। বাসের চাকা ঘোরা মানেই হচ্ছে আমাদের ঈদ।
রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)এ সংক্রান্ত জরুরি একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে-
১. কোনোভাবেই সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লেখিত মোট আসন সংখ্যার অর্ধেকের (৫০ ভাগ) বেশি যাত্রী বহন করা যাবে না।
২. কোনোভাবেই সমন্বয়কৃত ভাড়ার (বিদ্যমান ভাড়ার ৬০ ভাগ বৃদ্ধি) অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।
৩. ট্রিপের (যাত্রা) শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করতে হবে।
৪. পরিবহন সংশ্লিষ্ট মোটরযান চালক, অন্যান্য শ্রমিক কর্মচারী ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, কোভিড-১৯ সংক্রমণরোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৮ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। পরে ৪ দফা এই বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। যা শেষ হয়েছে রোববার (২৩ মে) মধ্যরাতে। ৫ এপ্রিল থেকে বাস চলাচল বন্ধ করা হয়। বিধিনিষেধে আন্তঃজেলা বাস সার্ভিস, লঞ্চ ও রেল যোগাযোগ বন্ধ ছিল।
জামান / জামান
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি
ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী
দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
বঙ্গোপসাগরে লঘুচাপ এবার কতটা শক্তিশালী হবে, ৩ নম্বর সতর্কতা
আজ বিশ্ব হাতি দিবস
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’
নারীদের পিছিয়ে রেখে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়: ডিসি ফরিদা
অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা