মিমি এবার মিনি!
টালিউডের প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তী। ২০১২ সালে ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। এরপর অনেকগুলো সফল সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয়। পশ্চিমবঙ্গের একজন সংসদ সদস্য তিনি।
এদিকে মিমি চক্রবর্তী এবার হয়ে যাচ্ছেন মিনি! না, বাস্তবে নয়, নতুন একটি সিনেমাতেই তিনি এই চরিত্রে কাজ করবেন। যেটি নির্মাণ করছেন টালিউডের গুণী নির্মাতা মৈনাক ভৌমিক। এই সিনেমার মাধ্যমে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
বর্তমানে লোকসভা অধিবেশন নিয়ে ব্যস্ত মিমি চক্রবর্তী। রয়েছেন দিল্লিতে। এর মাঝেই সুখবর দিয়ে জানালেন, এ সিনেমা পুরোপুরি নারীকেন্দ্রিক। তার মতে, এমন চরিত্রে তাকে আগে কখনোই দেখা যায়নি।
মিমি বলেন, “প্রথমবার মৈনাকের সঙ্গে কাজ করতে আমি দারুণ এক্সাইটেড। ‘ক্রিসক্রস’ সিনেমার চিত্রনাট্য মৈনাকের লেখা; সেই সময় অনেক আলোচনা হয়েছিল। এরপর এই লকডাউনে আমাকে ‘মিনি’র চিত্রনাট্যটা পড়ে শোনায় মৈনাক। এ রকম চরিত্রে আগে আমায় কেউ দেখেনি। আমাদের ইন্ডাস্ট্রিতে এমনিতেই নারীকেন্দ্রিক চরিত্র কম হয়। সে দিক থেকে এই ছবি ব্যতিক্রম।”
কেমন মেয়ে মিনি? জবাবে মিমি বলেন, ‘যে ভীষণ রকম আধুনিক মেয়ে। কিন্তু পরিবারের প্রতি দায়িত্বশীল। যে স্বাধীনচেতা কিন্তু একইসঙ্গে ওর জীবনের বিরাট বড় অংশ ওর পরিবার। সম্পর্কগুলোকে সে আগলে রাখে। কিন্তু কিছু ঘটনা ওর জীবনকে বদলে দেবে।’
সিনেমাটি সম্পর্কে পরিচালক মৈনাক ভৌমিক বলেন, ‘এটা একটা টক-ঝাল-মিষ্টি সম্পর্কের ছবি। যেখানে এক স্বাধীনচেতা মেয়ে দায়িত্ববোধ, মূল্যবোধের কাহিনি ফুটে উঠবে। মিমির সঙ্গে প্রথমবার কাজ করতে মুখিয়ে রয়েছি।’
এমএসএম / এমএসএম
তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ভিডিও, ব্যাকগ্রাউন্ডে হাবিবের ‘মহাজাদু’
নিঃস্বার্থ জীবনের গল্পে সুনেরাহ
আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন
সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ
বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট
ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী