ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

‘অসুর-২’ সিরিজের ট্রেলার প্রকাশ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-৫-২০২৩ দুপুর ১:৩৬

জমজমাট থ্রিলার ঘরানার সিরিজ ‘অসুর’-এর প্রথম সিজন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এরপর থেকেই দর্শক অপেক্ষায় ছিলেন দ্বিতীয় সিজনের। অবশেষে ২৬ মে প্রকাশ্যে এলো ‘অসুর-২’ সিরিজের ট্রেলার।

এদিন জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমার পক্ষ থেকে প্রকাশ্যে আনা হয় ‘অসুর-২’ সিরিজের ট্রেলার। ক্যাপশনে লেখা হয়, ‘মহাযুদ্ধ নিকটে এসে গেছে। কলিযুগকে তার চরম সীমা পর্যন্ত পৌঁছে দেওয়ার সময় এসে গেছে। অসুর এসে গেছে। ভারতের সবচেয়ে বড় পৌরাণিক থ্রিলার ফেরত এসে গেছে। ‘অসুর-২’-এর ট্রেলার এলো প্রকাশ্যে!’ ১ জুন থেকে এ সিরিজ দেখা যাবে জিও সিনেমায়।

ওনি সেন পরিচালিত ‘অসুর-২’ সিরিজে দেখা যাবে অরশদ ওয়ারসি, বরুণ সবতি, ঋদ্ধি ডোগরা, অনুপ্রিয়া গোয়েঙ্কা, অ্যামি ওয়াঘ, মায়াং চ্যাং ও গৌরব অরোরাকে।এদিন প্রোমো প্রকাশ্যে আসার পর অনুরাগীদের কমেন্টের বন্যা। এক অনুরাগী লেখেন, ‘আর বেশি অপেক্ষা করতে পারছি না।’ অপর একজন লেখেন, ‘গায়ে কাঁটা দিচ্ছে’। ‘বহু প্রতীক্ষিত মাস্টারপিস’, দাবি অপর এক অনুরাগীর।

‘আলো আঁধারি, সেই পৌরাণিক যুদ্ধ’, লেখেন অপর একজন। প্রথম সিজন অনুরাগীদের থেকে যথেষ্ট ভালোবাসা পায়।

অরশদ ওয়ারসিকে এ সিরিজ ছাড়াও দেখা যাবে সঞ্জয় দত্তের সঙ্গে কমেডি ঘরানার একটি ছবিতে। সেই ছবির নাম যদিও এখনো চূড়ান্ত হয়নি। বরুণকে অন্যদিকে দেখা যাবে আগামী ইনভেস্টিগেটিং ড্রামা ঘরানার সিরিজ ‘কোহরা’য়। নেটফ্লিক্সে এ সিরিজ দেখা যাবে।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’