দুধের চেয়েও যেসব খাবারে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়
দুধ ক্যালসিয়ামের খুব ভালো একটি উৎস এটা সবারই জানা। ক্যালসিয়াম সব বয়সের মানুষের জন্য জরুরি উপাদান। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে পড়ে। এছাড়াও ত্বক শুষ্ক, নখ ভঙ্গুর, একজিমা, ত্বকের প্রদাহ, ত্বকের চুলকানি এবং সোরিয়াসিসের মতো সমস্যা হতে পারে।
শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে দুধই একমাত্র উৎস নয়। এমন কিছু খাবার আছে যাতে দুধের চেয়েও বেশি পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে জানানো হয়েছে এমনই কিছু খাবারের কথা। যেমন-
টোফু: টোফুতে কম পরিমাণে ফ্যাট, বেশি পরিমাণে প্রোটিন রয়েছে। কোলেস্টেরলমুক্ত ও ক্যালসিয়াম সমৃদ্ধ টোফু নিরামিষভোজীরা অনায়াসেই খেতে পারেন।
দই: দুধের মতো দইও ক্যালসিয়ামের ভালো উৎস। একই পরিমাণ দুধে যে পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় তার চেয়ে বেশি ক্যালসিয়াম মেলে দইয়ে।
কমলার জুস : দুধ খেতে পছন্দ না করলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে কমলার জুস খেতে পারেন।
ওট মিল্ক: বাদাম দুধের মতো ওট মিল্কও ক্যালসিয়ামে ভরপুর।
পনির: এক গ্লাস দুধের চেয়ে দেড় আউন্স পনিরে বেশি পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়।
সার্ডিন মাছ: ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সার্ডিন মাছ হৃৎপিণ্ড, মস্তিষ্ক, চোখ ও শরীরের অন্যান্য অঙ্গ সুস্থ রাখতে ভূমিকা রাখে। এছাড়াও এই মাছ ক্যালসিয়ামের ভালো উৎস।
বীজ: কুমড়ার বীজ, তিসি বীজ ও সূর্যমুখীর বীজে দুধের চেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম আছে।
এমএসএম / এমএসএম
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে