সুতি পোশাক দীর্ঘদিন ভালো রাখার ৫ কৌশল
গরমের দিনে সুতির পোশাকের মতো আরামদায়ক আর কিছু নেই । অফিস পার্টি হোক কিংবা কোনও অনুষ্ঠানবাড়িতে নিমন্ত্রণ, সুতির কাপড়জামাতেই স্বচ্ছন্দ্য বোধ করেন কেউ কেউ। সুতি পোশাক সব জায়গাতেই মানিয়ে যায়। এ কারণে ফ্যাশন হাউসগুলো সময়ের চাহিদাকে মাথায় রেখে তৈরি করছে বিভিন্ন ডিজাইনের সুতির পোশাক। তবে ঠিক মতো যত্ন না নিলে আপনার শখের পোশাকটি হয়ে যেতে পারে ফ্যাকাশে। সেক্ষেত্রে সুতির পোশাকের যত্ন নিতে কিছু বিষয় খেয়াল রাখা জরিুরি। যেমন-
১. সুতির পোশাক ধোয়ার সময়ে বিশেষ সতর্ক থাকতে হবে। তরল সাবানে কাচতে পারলে খুব ভালো। অনেকেই গরম পানিতে কিছু ক্ষণ জামাকাপড় ডুবিয়ে রেখে তার পর কাচেন। কিন্তু সুতির কাপড় কখনওই গরম পানিতে ভিজিয়ে রাখা ঠিক নয়। এতে রঙ নষ্ট হতে পারে। সুতির পোশাক কাচার সময়ে ঠান্ডা পানি ব্যবহার করাই ভালো।
২. ওয়াশিং মেশিনে সুতি কাপড় কাচতে হলে সাবানের সঙ্গে এক কাপ ভিনেগার মিশিয়ে নিন। এতে সুতির কাপড়ের উজ্জ্বল্য নষ্ট হবে না।
৩. চড়া রোদে সুতি কাপড় না শোকানোই ভালো। কারণ এতে রঙ ফ্যাকাশে হয়ে যেতে পারে। জামাকাপড়ের রঙ টিকিয়ে রাখতে পড়ন্ত রোদে কিংবা ছায়া আছে এমন জায়গায় কাপড় মেলে দিন।
৪. অনেক সুতির কাপড় প্রথম বার কাচার সময়ে রঙ উঠে যায়। এ কারণে প্রথম বার ধোয়ার সময়ে লবণ পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তার পর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে কাপড়ের রঙ টিকে থাকবে।
৫. সুতির পোশাক ধোয়ার সময় পোশাকগুলি উল্টো করে তার পর সাবান পানি দিয়ে ধুতে পারলে ভালো। এতে কাপড়ের রঙ টিকবে দীর্ঘদিন।
এমএসএম / এমএসএম
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে