ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

মৎস্যজীবী লীগে তাজরিনের দেলোয়ার

আওয়ামী লীগ থেকে মুখ ফেরাচ্ছে গার্মেন্টস শ্রমিকরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৫-২০২৩ রাত ৮:৫২
আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী মৎস্যজীবী লীগ। সহযোগী সংগঠনের স্বীকৃতি পেয়েছে তিন বছর অতিক্রম করেছে। এরমধ্যে না পেরেছে সংগঠনকে শক্তিশালী করতে; না পেরেছে বিতর্কমুক্ত থাকতে। প্রথম দিকে কিছু ভালো কাজ করলেও এক দেলোয়ার হোসেনের কারণে সব ম্লান হয়ে গেছে। সর্বশেষ গত বৃহস্পবিার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় হয়েছে। কারণ হিসেবে তাজরিন গার্মেন্টসের মালিক দেলোয়ার হোসেনের জন্য গার্মেন্টস শ্রমিকরা ভোট দেয়নি বলের মনে করছেন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা।
শ্রমিক নেতারা জানান, যারা সরকার পরিচালনা করছে তারাই তো গার্মেন্টসের মালিক। তাহলের বিচার পাবো কিভাবে? আর দেলোয়ারা নেতা হলে ঠেকাবো কীভাবে? এ জন্য সরকারকে সমর্থন থেকে বিরত থাকতে হবে।
জানা গেছে, ২০১২ সালে আশুলিয়ায় তাজরিন ফ্যাশনসের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১১ জন পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় মূল আসামি ওই প্রতিষ্ঠানটির এমডি মো. দেলোয়ার হোসেন। গত বছরের ১১ ও ১২ মে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মৎস্যজীবী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি করা হয় দেলোয়ার হোসেনকে এবং সাধারণ সম্পাদক হন আবদুল জলিল। দেলোয়ার ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি হওয়ার পরে ব্যাপক সমালোচনায় মুখে পড়ে সংগঠনটি। এসব বিষয়ে গার্মেন্টস শ্রমিকরা ক্ষেপে ওঠছে। এতে করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রভাব পড়ে।
এ বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ‘এ দেশে যতগুলো দুর্ঘটনা ঘটেছে তার কোনোটিরই এখন পর্যন্ত বিচার হয়নি। ক্ষতিগ্রস্তরা পাননি সঠিক ক্ষতিপূরণ। বছরের পর বছর পেরিয়ে গেলেও তাদেকে করা হয়নি পূনর্বাসন।
তিনি বলেন, ‘বিচারহীনতার কারণে শ্রমিকরা বিমুখ হলেও আমাদের কিছু করার থাকছে না। আমরা চাই শ্রমিকদের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি করছে তাদের সঙ্গে আমরা আর নেই। আমরা সাংবাদিকদের সহযোগিতা চাই। আপনাদের লেখনির মাধ্যমে এই সকল খুনিদের বিচার দাবি করছি।’
গাজীপুর মহানগরের বিভিন্ন থানায় খোঁজ নিয়ে জানা গেছে, গার্মেন্টস অধ্যুষিত এলাকায় আওয়ামী লীগ ভোট ব্যবধান বাড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গাছা, জয়দেবপুর, বাসন, পুবাইল এই চার থানার অধীন ওয়ার্ডের বেশির ভাগ ভোটারই আওয়ামী লীগকে ভোট দেয়নি। গোপনে জায়েদা খাতুনের পক্ষে কাজ করেছেন।
এ বিষয়ে গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আক্তার বলেন, ‘বিচারহীনতায় বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। এতে গার্মেন্টস শ্রমিকরা নিরাপত্তাহীনতায় যেমন ভুগছে। তেমনি এই সেক্টরে ব্যবসায়ীরা শ্রমিকদের ন্যূনতম মূল্যায়ন করছে না। অপরদিকে  একজন হত্যা মামলার আসামি দেলোয়ার হোসেনের মতো মানুষ কীভাবে ক্ষমতাসীন দলের একটি সহযোগী সংগঠনে বড় পদ পায়। এদের সরকার সুযোগ দেয় বলেই গার্মেন্টস সেক্টরে কোনো দুর্ঘটনার বিচার হয় না। মূলত শাস্তি থেকে বাঁচাতে তাকে পদায়ন করা হয়েছে।’ 

এমএসএম / এমএসএম

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল

পাপেট শিল্পের অগ্রদূত মুস্তাফা মনোয়ারের প্রয়াণ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গভীর শোক

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ