ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

অভিনেতা ড্যানি মাস্টারসন ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-৬-২০২৩ দুপুর ১১:১৪

যুক্তরাষ্ট্রের তারকা অভিনেতা ড্যানি মাস্টারসন দুটি ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। লস অ্যাঞ্জেলেসের একটি আদালত ধর্ষণের তিনটি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে দোষী সাব্যস্ত করেছেন।

টিভি সিরিজের এ অভিনেতা এ ঘটনায় ৩০ বছর পর্যন্ত কারাগারের মুখোমুখি হতে পারেন। খবর-বিবিসিড্যানি মাস্টারসনকে হাতকড়া পরিয়ে আদালত থেকে নিয়ে যাওয়া হয়। চার্চ অব সায়েন্টোলজির সাবেক তিন নারী এ অভিনেতার বিরুদ্ধে তাঁর হলিউডের বাড়িতে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন। ধর্ষণের অভিযোগের সময় উল্লেখ করা হয়েছে ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত। 

জুরি বোর্ডে ছিলেন সাত মহিলা ও পাঁচজন পুরুষ। এক সপ্তাহের আলোচনার পর রায়ে পৌঁছাতে পারেননি তাঁরা। ২০০৩ সালে ধর্ষণের শিকার হয়েছেন এমন একজন নারী তাঁর বিবৃতিতে বলেছেন, স্বস্তি, ক্লান্তি, শক্তি, দুঃখ এসব আবেগের একটি জটিল বিন্যাসের অভিজ্ঞতা উপলব্ধি করছি আমি। ড্যানি মাস্টারসনকে তাঁর অপরাধমূলক আচরণের জন্য জবাবদিহিতার সম্মুখীন করতে হবে। 

মাস্টারসনের স্ত্রী অভিনেত্রী ও মডেল বিজু ফিলিপস তাঁকে কোর্টে নিয়ে যাওয়ার সময় কাঁদছিলেন। পরিবারের অন্য সদস্য এবং বন্ধুরা নিশ্চুপ ছিলেন। 

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে ধর্ষণের অভিযোগে আগের বিচারে জুরি বোর্ড রায়ে পৌঁছাতে পারেননি।

এমএসএম / এমএসএম

উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?

হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?

নতুন গল্পের খোঁজে রাজীব, সুমন ও খসরু

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যে কারণে আপ্লুত সাফা কবির

ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’

চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?

বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?

নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’

তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?

রাতে টিএসসিতে গাইবে ‘আভাস’, ভক্তদের আমন্ত্রণ তুহীনের

জিৎকে নিয়ে বিতর্কিত পোস্ট, নিজ ভক্তদের সাবধান করলেন দেব