নুসরাতকে ছেড়ে মধুমিতার কাছে ফিরলেন যশ?
স্বামী নিখিল জৈনকে ছেড়ে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে লিভ টুগেদার করছেন ওপার বাংলার সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। নায়িকার গর্ভে যে সন্তান রয়েছে, তাও নাকি যশের। এমন গুঞ্জন সর্বত্র। এমন গুঞ্জনের মাঝেই এবার যশের সঙ্গে নাম জড়ালো অভিনেত্রী মধুমিতা সরকারের।
সোশ্যাল মিডিয়ায় যশ-মধুমিতার নতুন পোস্ট ঘিরে নতুন চর্চা শুরু করেছেন নেটিজেনরা। তবে এ প্রেম রিয়েলে নয়, রিলে। শোনা যাচ্ছে, আবার পর্দায় ফিরছেন ‘বোঝেনা সে বোঝেনা’ টিভি ধারাবাহিকের ‘অরণ্য’ আর ‘পাখি’।
তবে এবার আর ছোটপর্দায় নয়, শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের হাত ধরে বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন যশ ও মধুমিতা। শনিবার এ জুটির একসঙ্গে একটি ছবি দিয়ে টুইটার পোস্টটিও করেছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের অন্যতম কর্ণধার মাহেন্দ্র সোনি। লেখেন, ‘কিছু একটা পাকছে।’
পরে এই টুইটটি শেয়ার করেন যশ। তবে তিনি আর মধুমিতা একসঙ্গে আবার কোন ছবিতে কাজ করছেন, পরিচালক কে, কবে থেকে কাজ শুরু- এসব কিছুই নিজের টুইটে খোলসা করেননি মাহেন্দ্র সোনি।
‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকের দৌলতে ‘অরণ্য’ আর ‘পাখি’র রসায়ন দর্শকমহলে হিট হলেও একসময় শোনা যেত ব্যক্তিগতভাবে যশ-মধুমিতার সম্পর্ক খুব একটা ভালো নয়।
যদিও সে গুঞ্জন উড়িয়ে দিয়ে একসময় যশ নিজেই জানিয়েছিলেন, তিনি আর মধুমিতা ঘনিষ্ঠ বন্ধু না হলেও তাদের সম্পর্ক পেশাদার। তবে ছোট পর্দার পর এবার বড় পর্দায় যশ-মধুমিতার রসায়ন কতটা মন কাড়ে সেটাই দেখার।
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি