ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

অন্যের কারণে আগেও বিতর্কিত হয়েছেন শিল্পা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২১ দুপুর ১:৬

এইডস ও এইচআইভি রোগ নিয়ে সতর্কতামূলক প্রচার করতে ভারতে এসেছিলেন হলিউড অভিনেতা রিচার্ড গেয়ার। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বলিউড তারকা শিল্পা শেঠিও। রিচার্ডের ইচ্ছা ছিল, তার সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করুক শিল্পা।

কিন্তু ২০০৭ সালের সেই অনুষ্ঠানের একটি ঘটনার পর সাংঘাতিক বিতর্কের মুখে পড়তে হয়েছিল শিল্পাকে। তার এবং হলিউড তারকা রিচার্ড গেয়ারের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছিল ভারতজুড়ে। ‘শিল্পা শেঠি হায় হায়, রিচার্ড গেয়ার হায় হায়’ রব উঠেছিল ভারতের নানা প্রান্তে।

সেদিন মঞ্চে শিল্পা বক্তৃতা দিচ্ছিলেন। পাশে দাঁড়িয়েছিলেন রিচার্ড। শিল্পার হাতে চুমু খাচ্ছিলেন অভিনেতা। কিন্তু আচমকা শিল্পাকে জড়িয়ে ধরে নীচের দিকে ঝুঁকে পড়েন। শিল্পার গালে চুমু খেতে থাকেন। তার পরেও শিল্পা হাসি মুখে পরিস্থিতি সামাল দেন। মাইক্রোফোন ধরে বলেন, ‘এটা একটু বেশি হয়ে গেল।’

এই ঘটনার পর থেকে শিল্পার সম্পর্কে অশ্লীল মন্তব্য, হিংসাত্মক বাক্য ধেয়ে আসতে থাকে। খবরের শিরোনাম জুড়ে শুধু শিল্পা-রিচার্ডের নাম। একাধিক সাক্ষাৎকারে শিল্পা এ সম্পর্কে নিজের মতামত প্রকাশ করেছিলেন।

তার বক্তব্য ছিল, ‘রিচার্ড খারাপ উদ্দেশে কিছু করেননি। উদ্দেশ্য খারাপ হলে সেটা আমি নিজেই বুঝতে পারতাম। হ্যাঁ, এ কথা মানছি যে উনি যেটা করেছিলেন সেটা আমাদের দেশের সংস্কৃতি নয়। কিন্তু অতিথি দেব ভবঃ, এই সংস্কৃতিও তো আমাদের দেশেরই। তাই আমি সেখানে কিছু বলিনি।’

শিল্পা এও জানান, রিচার্ড তার কাছে ক্ষমা চেয়েছিলেন। তার মাধ্যমে রিচার্ড ভারতবাসীকে বলতে চেয়েছিলেন, কারও ভাবাবেগে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। যা করেছিলেন মজা করে করেছিলেন।

১৪ বছর বাদে পর্নকাণ্ডে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর আবার তিনি খবরের শিরোনামে। সে সময় যেমন রিচার্ডের কারণে তাকে বিতর্কের মুখে পড়তে হয়েছিল, একই ভাবে এখন স্বামীর কর্মকাণ্ডে নায়িকা বিতর্কের মুখে।

২০২১ সালে এসেও রাজের কীর্তিকলাপের জন্য অশ্লীল মন্তব্য শুনতে হচ্ছে সেই শিল্পাকেই। সংবাদ মাধ্যম এবং নেটমাধ্যম ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এই মর্মে বম্বে আদালতে মামলা করেছিলেন নায়িকা। কিন্তু সেই মামলা ধোপে টেকেনি। সূত্র: আনন্দবাজার

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ