জন্মদিনে সেরা উপহার পেলেন কিয়ারা, কী সেটা?
বলিউডের নয়া সেনসেশন কিয়ারা আদভানি। একের পর এক সিনেমায় তার গ্ল্যামার আর অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক-সমালোচকরা। মাত্র ছ’বছরেই তিনি মুম্বাই ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। কাজ করেছেন বড় বড় তারকা ও নির্মাতার সঙ্গে।
শনিবার (৩১ জুলাই) ছিল কিয়ারার জন্মদিন। এ দিনে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ভালোবাসাময় শুভেচ্ছা পেয়েছেন। তবে জন্মদিনে তার পাওয়া সেরা উপহার ছিল একটি সিনেমা। এমনটা অভিনেত্রী নিজেই জানালেন।
ভারতের দক্ষিণী সিনেমার সফল নির্মাতা শঙ্করের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন কিয়ারা। যেখানে তিনি স্ক্রিন শেয়ার করবেন সুপারস্টার রামচরণের সঙ্গে। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি।
এই সিনেমায় যুক্ত হয়ে ভীষণ উচ্ছ্বসিত কিয়ারা। বললেন, ‘এটা এখনও পর্যন্ত পাওয়া আমার অন্যতম সেরা জন্মদিনের উপহার। আমি এই সংস্থার সাথে কাজ করতে একদিকে যেমন আগ্রহী, তেমনই একটু ভয়ও করছে। কবে শুটিং শুরু হবে সেই অপেক্ষায় আছি। আশা করছি এখানে নিজের অভিনয় প্রতিভা দেখানোর বড় একটি সুযোগ পাব।’
এদিকে কিছু দিন আগেই প্রকাশ হয়েছে কিয়ারা অভিনীত নতুন সিনেমা ‘শেরশাহ’র ট্রেলার ও গান। এই সিনেমায় তিনি অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। যিনি কিয়ারার বাস্তব জীবনের প্রেমিক।
গত বছর কিয়ারা অভিনীত মোট ৪টি সিনেমা মুক্তি পেয়েছিল। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। এর মধ্যে ‘ভুলভুলাইয়া ২’, ‘যুগ যুগ জিও’ ও ‘মিস্টার লেলে’ অন্যতম।
এমএসএম / এমএসএম
তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ভিডিও, ব্যাকগ্রাউন্ডে হাবিবের ‘মহাজাদু’
নিঃস্বার্থ জীবনের গল্পে সুনেরাহ
আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন
সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ
বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট
ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী