আমদানি শুরু হতেই কমল পেঁয়াজের দাম
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এর ফলে কিছুটা কমেছে পেঁয়াজের দাম। কয়েক দিন আগেও যে পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ মঙ্গলবার ৭৫ থেকে ৮০ টাকায় নেমে এসেছে। অর্থাৎ কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা কমেছে।
সোমবার বিকেলে ১১টি পেঁয়াজ ভর্তি ট্রাক ভোমরা বন্দর দিয়ে আমদানি হয়েছে যার পরিমাণ ২৮৭ মেট্রিক টন।
মঙ্গলবার সকালে আরও ১০টির মতো পেঁয়াজ ভর্তি ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সকালে ভোমরা স্থলবন্দরের সুপার ইফতেখারুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার বিকেলে ভোমরা বন্দর দিয়ে ১১ ট্রাকে ২৮৭ মেট্রিক টন পেঁয়াজ ঢুকেছে। মঙ্গলবার সকালে আরও ১০ ট্রাক পেঁয়াজ আমদানি হতে পারে। অর্থাৎ ২১ ট্রাক পেঁয়াজ ইতোমধ্যে ভারতের ঘোজডাঙ্গা বন্দর দিয়ে ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেছে। ইফতেখারুদ্দিন বলেন, পুরাতন এলসি যাদের করা ছিল তারা এলসি পরিবর্তন করে পেঁয়াজ আমদানির চেষ্টা করছেন। এটি একটি চলমান প্রক্রিয়া।
পেঁয়াজের দাম কিছুটা কমে আসায় ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের আমদানি বাড়লে দাম আরও কমে আসবে। সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।
সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল বারী জানান, রোববার পর্যন্ত পেঁয়াজের দাম ৯০ থেকে ১০০ টাকা কেজি ছিল। সরকার পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত ঘোষণার পর সোমবার থেকে দাম কমে এসেছে। পেঁয়াজের দাম আরও কমবে বলে আশা করছেন এই ব্যবসায়ী।
এমএসএম / এমএসএম
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার