ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

ঢাকা-১৭ আসনে প্রার্থী দিলেন রওশন, জাপা বলছে 'অবান্তর'


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৬-২০২৩ দুপুর ১:২৩

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য ঢাকা-১৭ সংসদীয় আসনে উপনির্বাচনে প্রার্থী দিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। নিজের মুখপাত্র কাজী মামুনুর রশীদকে তিনি ভোটে দাঁড় করাচ্ছেন। তবে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, 'এটি অবান্তর'। 

হুসেইন মুহম্মদ এরশাদের সময়ে জাপার প্রেসিডিয়াম সদস্য ছিলেন কাজী মামুন। জি এম কাদের দায়িত্ব নেওয়ার পর তিনি বাদ পড়েন। এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীর সঙ্গে যোগ দেন। পরে রওশন এরশাদের সঙ্গে ভেড়েন। দলের নেতৃত্ব নিয়ে রওশন এরশাদ ও জি এম কাদেরের তুমুল বিরোধের সাময়িক সমঝোতা গত জানুয়ারিতে হলেও, মাস দুয়েক ধরে প্রকাশ্য দ্বন্দ্ব চলছে দেবর-ভাবির মধ্যে। 

নিয়ম অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন হয় দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের স্বাক্ষরে। রওশন এরশাদ জাপার প্রধান পৃষ্ঠপোষক।এ বিষয়ে মুজিবুল হক চুন্নু সমকালকে বলেন, ''প্রার্থী ঠিক করবে জাপার মনোনয়ন বোর্ড। মনোনয়ন দেবেন চেয়ারম্যান। এর বাইরে কে কী করছে সেগুলো ‘আউট অব সিলেবাস’। জাপা উপনির্বাচনে অংশ নেবে। যথাসময়ে প্রার্থী দেবে।'' 

রওশন এরশাদের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজী মামুনকে লাঙলের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নের চিঠি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এবং বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসিহ। মসিউর রহমান রাঙ্গা জাপা থেকে বহিষ্কার হয়েছেন। 

তবে কাজী মামুন সমকালকে বলেন, তিনিই হবেন জাপার প্রার্থী। যথাসময়ে জি এম কাদের তাকে লাঙল প্রতীক দেবেন। জাপায় বিরোধ থাকতে পারে। কিন্তু নির্বাচনের বিষয়ে রওশন এরশাদ, জি এম কাদেরসহ সবাই ঐক্যবদ্ধ আছেন। 

এমএসএম / এমএসএম

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’