গরমে দ্রুত সবজি শুকিয়ে যাচ্ছে? কীভাবে তাজা রাখবেন
দৈনন্দিন জীবনে ফ্রিজ ছাড়া এক মুহূর্ত চলে না। পানি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার সংরক্ষণ করা হয় ফ্রিজে। শাকসবজি সংরক্ষণের ক্ষেত্রেও ফ্রিজের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই গরমে প্রতিদিন বাজার যাওয়া সম্ভব নয়। আর আর্দ্রতার পরিমাণ এত বেশি যে সকালের কেনা সবজি, রাতেই শুকিয়ে যায়। শুকনো সবজি রান্না করা গেলেও স্বাদ নষ্ট হয়ে যায়। আবার এই গরমে ফ্রিজেও দীর্ঘদিন পর্যন্ত শাকসবজি রাখা যায় না। এ কারণে এমন কোনো পদ্ধতি বেছে নিতে হবে যাতে গরমেও শাকসবজি দীর্ঘদিন পর্যন্ত তাজা রাখা যায়।
তবে আপনি কী ধরনের সবজি কিনছেন, তার উপর নির্ভর করছে সংরক্ষণের উপায়। ঘরের তাপমাত্রায় আলু, পেঁয়াজ, রসুন ইত্যাদি সংরক্ষণ করা যায়। এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে না বা পচন ধরবে না।
অন্যদিকে ধনে পাতা, পুদিনা পাতা এবং অন্যান্য শাক কিনলে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিন। এরপর পানি ঝরিয়ে শুকনো করুন। লাউ শাক, কুমড়ো শাক, পুঁই শাক ইত্যাদির ক্ষেত্রে শাক কেটে নিন। তারপর সেগুলো এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রাখতে পারেন। ধনে পাতা, পুদিনা পাতার শিকড় ছাড়াবেন না। শিকড়সহ এগুলো অল্প পানিতে ডুবিয়ে রাখুন। এতে দীর্ঘদিন পর্যন্ত তাজা থাকবে।
এমএসএম / এমএসএম
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত