ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ: ঢাকায় সোমবার, দেশজুড়ে ৭ আগস্ট থেকে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৮-২০২১ দুপুর ৩:৪৯

রাজধানী ঢাকা ও ঢাকা জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে আগামীকাল সোমবার (২ আগস্ট) থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হচ্ছে। এছাড়া আগামী ৭ আগস্ট থেকে দেশের সকল জেলায় থেকে এ টিকা দেয়া হবে।

প্রথম ডোজ পেয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ পাননি এমন মানুষের সংখ্যা প্রায় সাড়ে ১৫ লাখ। দ্বিতীয় ডোজ যারা পাননি তাদের কাছে স্ব স্ব কেন্দ্র থেকে ক্ষুদেবার্তা পাঠানো হবে।

রোববার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের করোনা সম্পর্কিত নিয়মিত প্রেস বুলেটিনে টিকাদান কর্মসূচির কর্মকর্তা ডা. মো. শামসুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তারা ভুলক্রমেও যেন অন্য টিকা না নেন, এতে নানা শারীরিক জটিলতা দেখা দেবে।

বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের কাছে জাপান সরকারের দেয়া ১০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা রয়েছে। আরও ছয় লাখ ডোজ টিকা আগামী কয়েকদিনের মধ্যে চলে আসবে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল