ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিজ্ঞা ভাঙলেন সামান্থা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-৬-২০২৩ দুপুর ১১:৩৮

সামান্থা নিজের কথার বরখেলাপ করেন না– এমন ধারণা ছিল চলচ্চিত্র জগতের অনেকের। ঘড়ি ধরে শুটিংয়ে যাওয়া থেকে শুরু করে প্রতিশ্রুতি অনুযায়ী ঠিকঠাকভাবে কাজ করে যান। এবার সেই সামান্থা প্রতিজ্ঞা ভাঙলেন।

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী প্রতিজ্ঞা করেছিলেন, আর কোনো অনুষ্ঠানে ‘পুষ্পা’ ছবির ‘উ অস্তভা’ গানের সঙ্গে নাচবেন না। সে কথা সবাইকে জানিয়েও দিয়েছিলেন। এখানেই শেষ নয়, ‘পুষ্পা’ ছবির সিক্যুয়াল ‘পুষ্পা: দ্য রুল’-এর আইটেম গানে নাচার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন। এত কিছুর পরও শেষ রক্ষা হলো না সামান্থার। বিদেশ-বিভুঁইয়ে দিয়ে শেষমেশ ভাঙতে হলো প্রতিজ্ঞা। আবারও নাচতে হলো ‘উ অস্তভা’ গানের তালে।

সম্প্রতি ‘সিটাডেল’ ওয়েব সিরিজের ভারতীয় সংস্করণের শুটিংয়ের জন্য সার্বিয়ায় গিয়েছেন সামান্থা। শুটিংয়ের ফাঁকে বেলগ্রেডের একটি নাইট ক্লাবে সদলবলে পার্টি করতে গিয়েছিলেন ইউনিটের সবাই। মজার বিষয়, বিদেশের ক্লাব হলেও সামান্থার জন্য সেখানে বাজানো হয় তার অভিনীত জনপ্রিয় গান ‘উ অস্তভা’। সেই সঙ্গে অনুরোধ জানানো হয়, গানের সঙ্গে নাচার জন্য। সবার অনুরোধে সামান্থা শেষমেশ নিজ প্রতিজ্ঞায় অটল থাকতে পারেননি।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’