ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৬-২০২৩ দুপুর ১২:০

যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বুধবার সকাল ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন ১২ দলীয় জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান ক্বারী আবু তাহের।

বৈঠক সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল,  খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি কী হতে পারে সে বিষয়ে আলোচনার জন্যই এই বৈঠক। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও দলের লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিম রহমান, মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের প্রমুখ বৈঠকে উপস্থিত আছেন। 

এদিকে, জোটের বাইরে থাকা আরও ২৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন ১২ দলের নেতারা। এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের জানান, তারা আন্দোলন জোরদার করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন। সেই লক্ষ্যে মঙ্গলবার তারা ২৭টি দলের সঙ্গে বৈঠক করেছেন।

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন