ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

জায়েদ খান হাত ধরায় সাহস পেয়েছেন এই চিত্রনায়িকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ১২:৭

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ের চর্চিত নায়ক জায়েদ খান হাত ধরেছে বলে সাহসী হয়ে উঠেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। 

সম্প্রতি জায়েদ খানের সঙ্গে একটি লঞ্চের উদ্বোধনে গিয়ে আলোচনায় আসেন মিষ্টি। বেশ কিছু ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একাধিক ভিডিওতে দেখা যায়, সদরঘাট লঞ্চ টার্মিনালে জায়েদ খানের সঙ্গে যাচ্ছেন মিষ্টি জান্নাত। প্রচণ্ড ভিড়। সাধারণ মানুষ তাদের ঘিরে ধরেছে। একসময় জায়েদ খানের হাত ধরে লঞ্চে ওঠেন তিনি।

এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলছেন, বাংলাদেশে প্রথম লঞ্চে উঠলাম। বিদেশে উঠেছি। তবে দেশে এটিই আমার প্রথম। এটি সম্ভব হয়েছে জায়েদ খানের জন্য।

সে আমার হাত ধরেছিল বলে আমার সাহস হয়েছে। না হলে সম্ভব হতো না । সে সময় জায়েদ খান এ অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে ছিলেন।

জায়েদ খান প্রসঙ্গে বলছেন, জায়েদ খান আমার পরিবারের কাছে খুবই বিশ্বস্ত। তার সঙ্গে কোথাও গেলে পরিবারের পক্ষ থেকে কোনো বাধা দেয় না।

শুধু তাই নয়, তার নাম বললেই আমার পরিবার আরো আগ্রহ দেখিয়ে যেতে বলে। সত্যি কথা বলতে, জায়েদের সঙ্গে থাকতে নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করি।

মিষ্টি জান্নাত অভিনীত ‌ফুলজান' ছবিটি দেশের ১৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে আজ ।  এ প্রসঙ্গে বলেন, দীর্ঘদিন ২০১৯-এর পর আজ আমার আরো নতুন একটি সিনেমা ‘ফুলজান’ মুক্তি পাচ্ছে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। অন্যরকম অনুভূতি। অন্যরকম ভালো লাগা সব সময়ই কাজ করে আমার, যখনই কোনো সিনেমা রিলিজ হয় । আমার বেশ কিছু ভালো ভালো কাজ অপেক্ষা করছে।

মিষ্টি বলেন, ফুলজানের মাধ্যমে আবার নিয়মিত হতে পেরে আনন্দিত। প্রতিটি কাজ একেকটা সন্তানের মতো। সন্তান যেমনই হোক না কেন। জন্ম নেওয়ার প্রস্তুতি থেকে জন্ম দেওয়া পর্যন্ত অনেক বাধা-বিপত্তি, কষ্ট। একদিন যদি খুব বড় কিছু হতে পারি, তখন অনেক কিছু বলব, লিখব। এই পৃথিবী বড়ই  স্বার্থপর। যা-ই হোক, দোয়া করবেন, আমার জন্য আর আমার ‘ফুলজান’ সিনেমার জন্য। ভালোবাসা সবার জন্য।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’