ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

দেশে তীব্র রাজনৈতিক সংকট চলছে : দুদু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ১:৩০

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে এখন তীব্র রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী করে রাখা হয়েছে। তারেক জিয়াকেও মিথ্যা মামলা দিয়ে বিদেশে রাখতে বাধ্য করেছে। এই অনির্বাচিত নিশিরাতের সরকারকে অতি দ্রুত খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে।

শনিবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত সাংবাদিক নাদিম হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে আন্দোলন শুরু হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। সাংবাদিক হত্যা করলে সত্য আড়াল করা যাবে, এটা ভাবা ভুল। বিএনপি সর্বদাই সাংবাদিকদের কল্যাণে কাজ করেছে।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’