জাহ্নবীর বিয়ে, জানালেন সব পরিকল্পনা
প্রতিটা নারীর জীবনেই বিয়ে হচ্ছে সবচেয়ে কাঙ্ক্ষিত আয়োজন। জীবনের নব অধ্যায়ের সূচনালগ্নটি স্মরণীয় করে রাখতে চান সবাই। আর সেটা যদি হয় কোনো বলিউড তারকা, তাহলে তো কথাই নেই!
বলিউডের তরুণ তারকা জাহ্নবী কাপুরও তার বিয়ের সমস্ত পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন। কোথায় বিয়ে করবেন, কেমন হবে সেই আয়োজন, এমনকি তিনি কীভাবে সাজবেন, সেটাও ঠিক করে নিয়েছেন।
জাহ্নবী জানান, হালের ট্রেন্ডে তাল মিলিয়ে অনেক দিনব্যাপী নয়, দিন দুয়েকের মধ্যেই নিজের বিয়ের আয়োজন সারতে চান তিনি। তবে এর আগে অবশ্যই ব্যাচেলর পার্টি করবেন। ইতালীর তিররেনীয় সাগরে অবস্থিত কেপ্রি দ্বীপে একটা বিলাসবহুল ইয়টে সেই পার্টি করার ইচ্ছে তার।
অন্ধ্রপ্রদেশের তিরুপতি শহরে রীতি মেনেই বিয়ের আয়োজন করবেন জাহ্নবী। তবে সংগীত ও মেহেদির অনুষ্ঠান হবে তামিলনাডুর মাইলাপুরে। যেখানে তার জন্ম হয়েছিল, সেখানেই।
তারকাদের বিয়ের একটি আকর্ষণীয় আয়োজন হলো রিসেপশন। কিন্তু এই অংশটি নিজের বিয়েতে রাখতে চান না জাহ্নবী। তিনি বলেন, ‘ওটা কি খুব জরুরি? না, তাহলে দরকার নেই।’
শুধু এটুকুই নয়, জাহ্নবী ভেবে নিয়েছেন তার বিয়ের মঞ্চ কীভাবে সাজানো হবে। জানালেন, জুঁইফুলের কারুকাজে সাজানো হবে তার বিয়ের মঞ্চ। তার সঙ্গী হিসেবে থাকবেন বোন খুশি খাপুর, সৎ বোন অংশুলা কাপুর এবং বন্ধু তানিশা সন্তোষি।
বিয়ের দিন কাঞ্জিভরাম অথবা পট্টু পাভাদাই শাড়ি পরবেন জাহ্নবী। সেই শাড়ির রঙ হবে সোনালি আর আইভরির মিশেলে। মেহেদি আয়োজনে গোলাপি এবং সংগীতে হলুদ রঙের সাবেকি পোশাক থাকবে তার পরনে।
এখন প্রশ্ন হলো, বিয়ের সব পরিকল্পনাই তো সম্পন্ন। কিন্তু পাত্রটা কে? জবাবে জাহ্নবী বললেন, ‘আমার বর হবে এমন একজন মানুষ, যার মনটা খুব পবিত্র। এখনো পর্যন্ত সেরকম কাউকে খুঁজে পাইনি। আশা করছি শিগগির পেয়ে যাব।’
এমএসএম / এমএসএম
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি