ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মাহিয়া মাহির ফেসবুক পোস্ট ঘিরে রহস্য


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৬-২০২৩ দুপুর ১২:৬

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বর্তমানে মাতৃত্বকালীন অবসরে রয়েছেন। ছেলেকে নিয়েই তার সকল ব্যস্ততা। মাঝেমধ্যে যার ঝলক উঠে আসে সামাজিকমাধ্যমের পাতায়।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব মাহি। নিজের দৈনন্দিন জীবনের ভালোলাগা মন্দলাগা শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। আজ সোমবার (১৯ জুন) ভোর ৪টা ১৬ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন নায়িকা। যেটি ঘিরে উঁকি দিচ্ছে রহস্য।  

ওই পোস্টে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে মাহি লিখেছেন, ‘মানুষের সাথে যুদ্ধ করা সম্ভব, জ্বীনের সাথে না।’ হঠাৎ অভিনেত্রীর এমন মন্তব্য কাকে উদ্দেশ্য করে লেখা তাও বোঝার কোনো উপায় নেই ভক্তদের।

ভোরে এই লেখা পোস্ট করার কিছুক্ষণ পরই কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছেন মাহি। রহস্যময় এই পোস্টে কোন জীবনযুদ্ধের ইঙ্গিত দিলেন অভিনেত্রী প্রশ্ন অনুরাগীদের।

রহস্যময় এই পোস্টের মাত্র ১০ ঘণ্টা আগে কুয়াকাটা যাবার কথা জানান তিনি। তারও ৪ ঘণ্টা আগে মাহি ভক্তদের জানান দেন, আর মাত্র ২ মাস পরেই জিম করে নিজেকে ফিট করে মিডিয়ায় ফিরবেন তিনি। তেমন ইঙ্গিতই ছিল তার পোস্টে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবাইকে মা হতে যাওয়ার সুসংবাদ দেন তিনি। গত ২৮ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’