ব্রাজিলে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা
ব্রাজিলে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে সাদিয়া ফয়জুন্নেসাকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসাবে দায়িত্বরত আছেন।
আজ সোমবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়োগের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিসিএস ১৮তম ব্যাচের পেশাদার কূটনীতিক ফয়জুন্নেসা ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। এই পেশায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ বিষয়ক মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে উপ-স্থায়ী প্রতিনিধির দায়িত্বসহ ব্যাংকক, বার্লিন এবং মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
সাদিয়া ফয়জুন্নেসা ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
প্রীতি / প্রীতি
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ