ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

কর ফাঁকি দিয়েছেন শাকিরা, হতে পারে জেল-জরিমানা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৮-২০২১ দুপুর ১:৪৪

কলম্বিয়ান পপ তারকা শাকিরার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ তুলেছে স্পেন সরকার। সেটা আবার কীভাবে? এক দেশের নাগরিকের ওপর আরেক দেশের সরকার কর ফাঁকির অভিযোগ কেন তুলবে? আসলে, শাকিরা স্পেনেরও নাগরিক।

এই দেশটির অন্যতম সেরা ফুটবলার ডিফেন্ডার জেরার্ড পিকেকে বিয়ে করেছেন শাকিরা। সেই সূত্রে বছরের বেশিরভাগ সময় তিনি স্পেনে কাটান। ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে শাকিরা ২০০ দিনের বেশি বার্সেলোনায় কাটিয়েছেন।

যেহেতু গায়িকার স্বামী জেরার্ড পিকে লিগ ফুটবলের অন্যতম দল বার্সেলোনায় খেলেন। তাই বার্সেলোনা শহরেই তাকে থাকতে হয়। বার্সেলোনার স্থানীয় একটি আদালতের দাবি, এই তিন বছরে শাকিরা মোট ৭ মিলিয়ান ডলার কর ফাঁকি দিয়েছেন। তার প্রমাণও নাকি আদালতে আছে।

বার্সেলোনার ওই আদালত গত ২০ জুলাই এ সংক্রান্ত একটি রুল জারি করেছে। সেখানে বিচারক মার্কো জেসাস জুবেরিয়াস লিখেছেন, উল্লেখিত তিন বছরে শাকিরা ২০০ দিনের বেশি সময় ধরে স্পেনে থেকেছেন। এ কারণে তিনি দেশকে কর দিতে অঙ্গীকারবদ্ধ।

তবে শাকিরার প্রতিনিধি দলের যুক্তি, গায়িকার মূল বাড়ি বাহামাতে। তবে স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বার্সেলোনাতেও শাকিরার একটা বাড়ি আছে। সেখানে ফুটবলার স্বামী জেরার্ড পিকের সঙ্গে তিনি থাকেন। তাদের দুই সন্তানও আছে।

এই রায়ের বিরুদ্ধে শাকিরার প্রতিনিধিরা বার্তা সংস্থা সিএনএনকে বলেন, ‘এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। এ বিষয়ে আর কোনো মন্তব্য করব না।’

স্পেনের কর আইনে বলা আছে, সেখানে যদি কেউ অন্তত ছয় মাস থাকেন, তাহলে ওই বছরে তিনি কর দিতে বাধ্য। তাই সিএনএন-এর খবরে বলা হয়েছে, এই মামলায় শাকিরা দোষী সাব্যস্ত হলে তাকে জরিমানা করা হতে পারে। এমনকি জেলেও যেতে পারেন।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ