ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ঈদে আসছে আপন অপুর মিউজিক ভিডিও আমার চাঁদ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৬-২০২৩ বিকাল ৫:৫৮
ঈদে প্রকাশ হচ্ছে সাহিত্যক, সাংবাদিক ও গীতিকার আপন অপুর লেখা নতুন গান ‘আমার চাঁদ’। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী মাহবুব মিনেল। ‘আমার চাঁদ আজ জোছনা বিলায় অন্য কারও উঠোনে, যাচ্ছি আমি দুমড়ে-মুচড়ে নির্জন ঘরের কোনে’ এমন হৃদয়স্পর্শী কথার গানটির সুর ও সঙ্গীত করেছেন শিল্পী নিজেই।
 
ইতোমধ্যে সম্পন্ন হয়েছে গানটির ভিডিও দৃশ্যধারণ। মেহেদি বাপনের পরিচলনায় মডেল হয়েছেন আফসানা মিমি, সামির ও আপন অপু। দৃশ্যধারণ করেছেন রকিবুল ইসলাম রুমন। গানটি প্রকাশ হবে পরিচয় প্ল্যাটফর্ম থেকে।
 
গানটি প্রসঙ্গে গীতিকার আপন অপু বলেন- ‘গানটি গভীর অনুভব থেকে লিখেছি। প্রিয় মানুষটির অবহেলা, ছেড়ে যাওয়ার কষ্ট ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’ তিনি আরও বলেন, গানটির সুর, সঙ্গীত ও ভিডিও দৃশ্যায়ন অনেক ভালো হয়েছে। আশাকরি গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।
মাহবুব মিলেন বলেন, ‘গানটি করার জন্য অনেক সময় নিয়েছি। চেষ্টা করেছি সেরাটা দেয়ার জন্য। শ্রোতারা নিরাশ হবে না আশাকরি।’

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’