ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

দু-এক দিনের মধ্যে পোশাক শ্রমিকদের টিকাদান শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৮-২০২১ দুপুর ২:১

ঈদ ও কঠোর বিধিনিষেধের কারণে পোশাক কারখানায় করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। তৈরি পোশাক মালিকরা বলছেন, পোশাক কারখানাগুলো খোলা হয়েছে। শ্রমিকরা কাজ শুরু করেছেন। আমরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। দু-এক দিনের মধ্যে টিকা দেয়া শুরু হবে।

এ বিষয়ে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সহ-সভাপতি শহিদুল্লাহ আজীম বলেন, করোনা থেকে বাঁচতে হলে সচেতনতার বিকল্প নেই। করোনা প্রতিরোধে এখন পর্যন্ত সবচেয়ে বড় কার্যকর পথ হচ্ছে টিকা দেয়া। সরকারের সহযোগিতায় আমরা ঈদের আগে চারটি কারখানায় মোট ২৯ হাজার শ্রমিককে টিকা দিয়েছিলাম।

শহিদুল্লাহ আজীম ‍আরো বলেন, ঈদ ও বিধিনিষেধের কারণে শ্রমিকরা কারখানার বাইরে ছিল। সে কারণে আমরা আর টিকা দিতে পারিনি। রোববার থেকে আমাদের কারখানাগুলো চালু হয়েছে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, আমাদের টিকা দেয়ার কথা বলেছেন। দু-এক দিনের মধ্যে আবারো কারখানাগুলোতে শ্রমিকদের টিকা দেয়া শুরু হবে বলে জানান তিনি।

একই কথা বললেন বিকেএমইএর পরিচালক ফজলে এহসান শামীম। তিনি বলেন, সরকার টিকাদান কার্যক্রমে এবার শ্রমিকদের অগ্রাধিকার দেয়া হয়েছে। আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করছি। কারণ, করোনা থেকে বেঁচে থাকার এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবস্থা হচ্ছে টিকা।

বিকেএমইএর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, সরকারের সহযোগিতায় সব পোশাককর্মীকে টিকার আওতায় আনতে বিজিএমইএ এবং বিকেএমইএর পক্ষ থেকে আলাদাভাবে টিম গঠন করেছি। টিমে রয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। বিকেএমইএর পক্ষ থেকে টিমের পাশাপাশি সূর্যের হাসিসহ স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কর্মীরাও পোশাককর্মীদের টিকাদানে সহায়তা করবেন।

সরকার শ্রমিকদের টিকাদান কার্যক্রম শুরু করেছে গত ১৮ জুলাই। সরকারের লক্ষ্য ৪০-৫০ লাখ শ্রমিককে টিকা দেয়া। এ পর্যন্ত ৪০ হাজার শ্রমিককে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে।

এ বিষয়ে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরকার, বিজিএমইএ ও বিকেএমইএসহ ব্যবসায়ীদের উচিত সব শ্রমিককে করোনার টিকা দেয়া নিশ্চিত করা।

সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার জনগণের টিকা নিশ্চিতকরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এ পর্যন্ত ২১ কোটি ডোজ টিকার নিশ্চয়তা পাওয়া গেছে। এর মাধ্যমে দেশের প্রায় ৭০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা হবে। সুতরাং টিকা নিয়ে সংকট হবে না। শিল্প-কারখানার কর্মীদের সিংহভাগ নির্ধারিত বয়সসীমার মধ্যে টিকা পাবে।

এমএসএম / জামান

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল