ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

‘লাল শাড়ি’র প্রচারে লাল শাড়িতে অপু


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৬-২০২৩ দুপুর ১১:৪৫

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘লাল শাড়ি’। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজকের খাতায় নাম লেখাতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। তাই তো প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা ও প্রযোজক।

গতকাল বুধবার বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘লাল শাড়ি’। ছবিটি নিয়ে বেশ আশাবাদী অপু। তিনি বলেন, “এবার ঈদে ইনশাআল্লাহ আমার প্রযোজিত প্রথম ছবি মুক্তি পাচ্ছে। সবাই ছবিটির পাশে থাকবেন। আশা করি এবারের ঈদে ‘লাল শাড়ি’ সবাইকে মুগ্ধ করবে।”

এদিন লাল শাড়িতে ধরা দেন নায়িকা। বিষয়টিকে ইঙ্গিত করে অপু বলেন, “আমার স্বপ্নের ছবি ‘লাল শাড়ি’। অনেক যত্নে আমরা ছবিটি বানিয়েছি। এই যে লাল শাড়িতে আমাকে দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন এর মাধ্যমে আপনাদের আমার ছবির একটি বার্তা দিয়ে দিলাম। এবার সবার ঈদ হোক ‘লাল শাড়ি’র সাথে।”

শুধু নিজের ছবিই নয়, ঈদে মুক্তি পাওয়া সবগুলো সিনেমা দেখার আহ্বান জানান অপু। তার কথায়, ‘আসন্ন কোরবানির ঈদে যতগুলো সিনেমা মুক্তি পাবে সবগুলোর জন্যই আমার শুভকামনা থাকবে। সিনেমা বাঁচলে, ইন্ডাস্ট্রি বাঁচবে, আমরা বাঁচব।’

মফস্বলের একটি তাঁতপল্লিকে ঘিরে সাজানো হয়েছে ‘লাল শাড়ি’র গল্প। এতে অপু বিশ্বাসের চরিত্রের নাম শ্রাবণী, যিনি একজন তাঁতশ্রমিকের মেয়ে। আর সাইমন সাদিকের চরিত্রের নাম রাজু, যাকে দেখা যাবে একজন তাঁতশ্রমিক হিসেবে। ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন তানভির সিডনি। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।

প্রসঙ্গত, ‘লাল শাড়ি’ ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে ছবিটি। ‘অপু-জয় চলচ্চিত্র’-এর সর্বপ্রথম নিবেদন এই ছবি। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী, বড়দা মিঠু, সুব্রত, রেবেকা রউফ প্রমুখ।

শাফিন / শাফিন

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’