প্রোটিনের অভাবে শরীরে যেসব ক্ষতি হয়
প্রোটিন আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ন। তবে প্রোটিনের মাত্রা বেড়ে গেলে শরীরে যেমন নানা সমস্যা দেখা দেয়, ঠিক তেমনই প্রোটিনের অভাবেও শরীরে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় পরিমাণমতো প্রোটিনযুক্ত খাবার রাখা জরুরি।
জেনে নিন প্রোটিনের অভাবে শরীরে যে যে সমস্যা দেখা দিতে পারে-
সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়া প্রোটিনের ঘাটতি, অপুষ্টির অন্যতম লক্ষণ। শরীরে পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের অভাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।যার কারণে নানান রকম সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়।
হাড় ভাঙার ঝুঁকি বেড়ে যাওয়া প্রোটিন হাড়ের শক্তি এবং ঘনত্ব বজায় রাখতে সহায়তা করে। শরীর পর্যাপ্ত পরিমাণে প্রোটিন না পেলে, হাড় দুর্বল হয়ে পড়ে। যার ফলে ফ্র্যাকচার বা ভেঙে যাওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।
শরীরে ফোলা ভাব শরীরে প্রোটিনের ঘাটতিতে এটি একটি সাধারণ লক্ষণ। এতে হাত, পা ও পায়ের পাতায় ফোলা ভাব দেখা যায়। কারণ পর্যাপ্ত প্রোটিন না খেলে টিস্যুতে তরল জমে যায়অ যার ফলে শরীরের অন্যান্য অংশে অস্বাভাবিক ফোলা ভাব লক্ষ্য করা যায়।
শরীরে ক্লান্তি ভাব প্রোটিন পেশী এবং টিস্যুগুলোকে মেরামত করতে সহায়তা করে। তাই সঠিক পরিমাণে প্রোটিন না গ্রহন করলে শরীর সহজেই ক্লান্ত হয়ে পড়ে। এটি মেটাবোলিজমেও প্রভাব ফেলতে পারে। ফলে দেহে ক্লান্তি অনুভব হয়।
ফ্যাটি লিভার প্রোটিনের অভাবের আরও একটি সাধারণ লক্ষণ হল, ফ্যাটি লিভার। এর ফলে লিভারের কোষগুলিতে ফ্যাট জমা হয়। এটি স্বাস্থ্যের জন্য মারাত্নক ক্ষতিকর।
পেশী গঠনে ব্যাহত হওয়া পেশীর বেশিরভাগই প্রোটিন দ্বারা গঠিত। তাই শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিলে, পেশীর গঠন ব্যাহত হয়। পেশী ভর ক্ষতিগ্রস্ত হওয়া আসলে, প্রোটিনের ঘাটতির প্রাথমিক লক্ষণগুলির মধ্যে অন্যতম।
ত্বক, চুল এবং নখের সমস্যা প্রোটিন আমাদের ত্বক, চুল এবং নখ তৈরিতে বিশেষ এক ভূমিকা পালন করে।আর প্রোটিনের ঘাটতিতে ত্বক রুক্ষ-শুষ্ক, নখ ভেঙে যাওয়া, চুলের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
ক্ষুধার পরিমান বেড়ে যাওয়া প্রোটিন শরীরে ক্যালোরি সরবরাহ করে থাকে। তাই পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ না করলে খিদা বেড়ে যেতে পারে। যার ফলে খাবার খাওয়ার পরিমাণও বেড়ে যাবে। সঙ্গে ক্যালোরি গ্রহণের মাত্রাও অত্যধিক পরিমাণে বৃদ্ধি পায়।
প্রীতি / প্রীতি
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে
পানিশূন্যতা দূর করতে পানির সঙ্গে যা মেশাবেন
প্রতিদিন কয়টি আম খাওয়া ভালো
মাংসের পুর দিয়ে বাঁধাকপির রোল তৈরির রেসিপি
গরমে শিশুর ডায়রিয়ার ঝুঁকি, যা জানা জরুরি
পেট খালি রাখলেই বিপদ