শিশুতোষ চলচ্চিত্রে মিম মানতাশা
ঈদ আয়োজনে প্রচার হবে মিম মানতাশা অভিনীত শিশুতোষ চলচ্চিত্র ‘পরী’। এটি পরিচালনা করেছেন রাশেদ শামীম স্যাম। দু’জন পথশিশুর জীবনের গল্পের ওপর ভিত্তি করে চলচ্চিত্রের কাহিনি গড়ে উঠেছে।মিম মানতাশা বলেন, ‘চলচ্চিত্রের গল্প অসাধারণ। এতে আমি অভিনয় করেছি অতিথি চরিত্রে। চরিত্রটি ছোট হলেও অনেক গুরুত্ব আছে। গল্প ও চরিত্র মিলে এটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।’
এতে আরও অভিনয় করেছেন আমান রেজা, ওমর সানী, লারা লোটাস, দিলারা জামান, মোমেনা চৌধুরী, আবু হোরায়রা তানভীর, নাহিদ সুলতানা লেমন ও নবাগত নওরীন। ঈদের সপ্তম দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আই-এ এটি প্রচার হবে।
এ চলচ্চিত্রটি ছাড়াও মিম মানতাশা অভিনয় করেছেন একটি নাটকে। ‘তোমার চোখে আমার বসত’ নামে এ নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন।এতে তাঁকে দেখা যাবে অন্ধ এক মেয়ের চরিত্রে। মেয়েটির জীবনে নানা স্ট্রাগল দেখা দেয়।
মিম মানতাশা আরও বলেন, ‘ইদানীং নাটকে কাজ কম করছি। ওটিটি প্ল্যাটফর্মে মনোযোগী হতে চাই বলেই নাটকে আমাকে কম দেখা যাচ্ছে। আশা করছি, ওটিটিতে ভালো কিছু কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হব।’
চলচ্চিত্র ও নাটকের কাজের বাইরে বিজ্ঞাপনে ব্যস্ততা আছে মিম মানতাশার। সম্প্রতি তিনি পোলার আইসক্রিমের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। এটি নির্দেশনা দিয়েছেন আদনান আল রাজীব।
এমএসএম / এমএসএম
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন