চামড়ার দাম ৮ টাকা বাড়ানোর প্রস্তাব
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত বছর চামড়ার দাম ছিল ৪৭ থেকে ৫২ টাকা।
রোববার (২৫ জুন) বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বৈঠক শুরু হয়। এই সভা থেকে এ বছরের চামড়ার দাম নির্ধারণ করা হবে।
সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নতুন দাম নির্ধারণের ঘোষণা দেবেন।
বৈঠক সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে ঢাকায় প্রতি বর্গফুট চামড়ার দাম ৫৫ থেকে ৬০ টাকা, ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা প্রস্তাব করা হয়েছে।
গত বছর ঢাকার বাইরে গরুর চামড়া প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা, ঢাকায় প্রতি বর্গফুট খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়। ঢাকার বাইরে ও ঢাকায় বকরি ও খাসির চামড়ার দাম একই ছিল।
এমএসএম / এমএসএম
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার