ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কান্নায় ভেঙে পড়েছিলেন সোহম, কেন?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৫-২০২১ দুপুর ৩:৫৫

২০০৯ সালে ‘চিরদিনই…’, ‘চ্যালেঞ্জ’-এর পর তৃতীয় ছবি নিয়ে এলেন রাজ চক্রবর্তী। নাম ‘প্রেম আমার’। এই ছবিতে নায়ক হিসেবে তুমুল সাফল্য পান সোহম চক্রবর্তী। সম্প্রতি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের একটি ভিডিওর মাধ্যমে ‍এক দশক আগের সেই স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নিলেন সোহম।

‘প্রেম আমার’ ছবিতে কাজ করার অনেক আগে থেকে রাজের সঙ্গে পরিচয় সোহমের। একবার তার অন্য একটি ছবির শ্যুটিং দেখতে গিয়েছিলেন রাজ। কিন্তু তখনও একসঙ্গে কাজ করার কোনও পরিকল্পনা ছিল না তাদের। সোহম তখন তার নতুন ছবির কাজ শুরু হওয়ার অপেক্ষায়। প্রযোজকের সঙ্গে চূড়ান্ত কথাবার্তাও সারা। কিন্তু শ্যুটিং শুরুর আগের দিন ‘স্বপ্নভঙ্গ’! অভিনেতা জানতে পারেন সেই ছবি থেকে বাদ পড়েছেন তিনি।

এই খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েছিলেন সোহম। নিজেকে কিছুটা সামলে কাজের খোঁজে রাজকে ফোন করেছিলেন তিনি। তখনই কোনও কথা বলেননি রাজ। তার কিছু দিন পর ‘প্রেম আমার’ ছবিতে নায়কের চরিত্রের অডিশনের জন্য ডেকে পাঠান সোহমকে। পরিচালকের নির্দেশ আরও অনেকের সঙ্গে জীবনের প্রথম অডিশন দিয়েছিলেন সোহম। অভিনেতা জানিয়েছেন, অডিশন দিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। ভেবেছিলেন নিজেকে প্রমাণ করার এই সুযোগটাও বোধ হয় হাত ছাড়া হয়ে গেল! কিন্তু দিন কয়েক পরেই জানতে পারলেন ছবির নায়ক হিসেবে মনোনীত হয়েছেন তিনি। নায়িকা হিসেবে পায়েল সরকারকে বেছে নেওয়ার পর শুরু হয় ছবির শ্যুটিং।

এর পরে কেটে গেছে ১০ বছর। বদলেছে সোহমের পেশাগত জীবনের লেখচিত্র। তবে ‘প্রেম আমার’ ছবিতে ‘রবি’ হয়ে ওঠার স্মৃতি এখনও উজ্জ্বল তার মনে।

প্রীতি / জামান

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে