আন্দোলনের নামে বিএনপির নৈরাজ্য প্রতিরোধে জনগণের পাশে থাকবে যুবলীগঃ মানিক লাল ঘোষ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ বলেন আন্দোলন ও তারুণ্যের সমাবেশের নামে বিএনপির দেশ বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিরোধে মানবিক যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশনায় সাধারণ জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকবে যুবলীগের নেতাকর্মীরা।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে ঝালকাঠির জেলার নলছিটি উপজেলা যুবলীগের আয়োজনে প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে নলছিটির বাসস্ট্যান্ড বিজয় উল্লাস চত্বরে এ শান্তি সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক মামুন তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির, যুগ্ম আহবায়ক কামাল শরিফ,যুবলীগ নেতা সরোয়ার হোসেন স্বপন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য বিএনপি আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে। বিএনপি মিথ্যাচার করছে, দেশের মানুষকে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। রাজপথে বিএনপি’র বিরুদ্ধে আন্দোলনে যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
এমএসএম / শাফিন
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন