মাহফুজে মুগ্ধ পরীমণি
দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। ঈদে ‘প্রহেলিকা’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন তিনি। বর্তমানে ছবিটির প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেতা।
সম্প্রতি ছবি মুক্তি উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেশ কিছু কথা বলেন তিনি। তার বলা কথাগুলো মুগ্ধ করেছে চিত্রনায়িকা পরীমণিকে। সামাজিকমাধ্যমে নিজের মুগ্ধতার কথা জানান অভিনেত্রী।
রোববার (২৫ জুন) ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমণি। ওই ভিডিওতে মাহফুজ আহমেদকে ‘প্রহেলিকা’র প্রচারণামূলক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে দেখা গেছে।
তিনি বলেন, ‘সুবর্ণা মুস্তাফা যখন পরিণত অভিনেত্রী তখন তাকে আমরা আর পাইনি। একজন বিপাশা হায়াত, শমী কায়সার, আফসানা মিমি একদিনে হননি। কিন্তু এরা যখন পরিণত হলেন তখন আমরা আর তাদের স্ক্রিনে পেলাম না। এটা ভীষণ লজ্জার। শাবনূরের মতো অভিনেত্রী খুঁজে পাওয়া দুষ্কর। তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।’
চলচ্চিত্রে সুস্থ প্রতিযোগিতা কামনা করেন অভিনেতা। মাহফুজ বলেন, ‘আমি চাই শাকিব, নিশো, নিরব, আমি আমাদের সবার ছবি একসঙ্গে দেখতে। আমরা সবার সিনেমার প্রতি শুভকামনা রাখব। ছবির জায়গায় ছবি প্রতিযোগিতা করবে। কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে কাদা ছোঁড়াছুড়ি হবে কেন?’
সিনিয়র অভিনেতার মুখে এমন কথা শুনে ভীষণ মুগ্ধ পরীমণি। মুগ্ধতার প্রকাশ ঘটে তার পোস্টের ক্যাপশনে। মাহফুজের প্রশংসা করে তিনি লেখেন, ‘কী সুন্দর, সহজ করে বললেন! মুগ্ধ হয়ে শুনি শুধু।’
উল্লেখ্য, ‘প্রহেলিকা’ ছবিতে মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ। জামাল হোসেন ও রঙ্গন মিউজিক প্রযোজিত সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
এমএসএম / এমএসএম
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন